মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০১:১৫ পিএম

মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন টাঙ্গাইল–৮ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে তাঁকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়ান রাষ্ট্রপতি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি তাঁদের শপথ বাক্য পাঠ করান।

সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের কণ্ঠভোটে স্পিকার নির্বাচিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। একই প্রক্রিয়ায় ডেপুটি স্পিকার নির্বাচিত হন কায়সার কামাল। দুজনের ক্ষেত্রেই কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। ফলে তাঁরা দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বরগুনা–২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম স্পিকার হিসেবে ভোলা–৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদের নাম প্রস্তাব করেন। এই প্রস্তাবে সমর্থন দেন খুলনা–৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম।

পরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বকারী খন্দকার মোশাররফ হোসেন প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার মাধ্যমে হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার নির্বাচিত হন। একই প্রক্রিয়ায় ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাবটিও গৃহীত হয়।

হাফিজ উদ্দিন আহমেদ এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এবং কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। নিয়ম অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার পদে শপথ নেওয়ার আগেই তাঁরা নিজ নিজ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তাঁদের শূন্য হওয়া পদে নতুন মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হলেন আহমেদ আযম খান।

বাংলাদেশ নিজেদের প্রয়োজনে চীনের সাথে সম্পর্ক দৃঢ় চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীনের সাথে বর্তমানে...
মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। এ লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেনের তোলা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে কথা বলেন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে...
দুর্যোগের মধ্যেও কেন এইচএসসি পরীক্ষা নেওয়া হলো—সেই বিতর্কে নিজের অবস্থান তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী আ আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এই ব্যাখ্যা দেন।
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর