সাংবাদিকতা পেশাকে নিরাপদ করার দায়িত্ব রাষ্ট্র ও সমাজের: তথ্যমন্ত্রী

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৬:৪২ পিএম

সাংবাদিকতা পেশাকে সম্মানজনক ও নিরাপদ করার দায়িত্ব রাষ্ট্র ও সমাজকে নিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার বগুড়াসহ রাজশাহী বিভাগের ৭ জেলার সাংবাদিক ও তাদের পরিবারের সন্তানদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

শুক্রবার দুপুরে বগুড়া শহরের একটি কনভেনশন সেন্টারে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক আর্থিক অনুদান বিতরণ করেন তিনি। 

এসময় ৭ জেলার ৫১ জন সাংবাদিককে ২৫ লাখ ৫০ হাজার টাকা এবং ৪৬ জন সাংবাদিকের পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি হিসেবে ৮ লাখ ৫২ হাজার টাকার চেক দেওয়া হয়। 

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, '...সম্মানের মধ্যে (সাথে) তার (সাংবাদিকের) পেশাকে নিশ্চিত করা এবং নিরাপদ করার দায়িত্ব রাষ্ট্র এবং সমাজকেই নিতে হবে। রাষ্ট্র এবং সমাজ সেই দায়িত্ব পালন করতে চায় তার অংশ হিসেবেই আমরা সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করব।' 

এসময় স্থানীয় সাংবাদিক নেতারা জেলায় বিটিভির আঞ্চলিক সম্প্রচার কেন্দ্র স্থাপন ও রেডিও সেন্টারকে পূর্নাঙ্গভাবে চালু করার আহবান জানান। পাশাপাশি সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য প্রেস ইন্সটিটিউট স্থাপন করাসহ সাংবাদিকদের কল্যাণের জন্য নানা দাবি তুলে ধরেন তারা। 

বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় কল্যাণকামী এক্টিভিজম গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের...
ধর্ম চর্চাকারীরা ধর্ম ব্যবসায়ীদের সঠিকভাবে চিনতে পারলে ধর্মচর্চা স্বার্থক হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে...
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ায় চট্টগ্রাম-২ আসনের বিএনপির সংসদ সদস্য সারোয়ার আলমগীরের সংসদ সদস্য পদ স্থগিত চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে সংসদ সদস্য হিসেবে...
ক্ষুদে খেলোয়ারদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, তোমরা এবার ওয়ার্ল্ড কাপ কে কে দেখেছো? আর্জেন্টিনার সমর্থক কারা ছিলেন? ব্রাজিলের সমর্থক কারা ছিল? আমিও ব্রাজিলের সমর্থক ছিলাম, হেরে গেছি। তবে স্পেন...
হাইকোর্টের রায়ের ১০ বছর পর এবার চূড়ান্ত নিষ্পত্তির জন্য আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি চলছে। রোববার পেপারবুক থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় সর্বোচ্চ...
জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ৪ আগস্ট এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন...
আটককৃত এই ৬ বিদেশি নাগরিক তাদের ডাবল-এন্ট্রি ভিসায় প্রতি সফরে অনুমোদিত সর্বোচ্চ ১৫ দিনের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছিলেন। সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিভিন্ন হোটেল ও গেস্টহাউসে পরিচালিত এক বিশেষ...
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশ সদস্যদের লক্ষ্য করে চালানো এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। বিস্ফোরণের দৃশ্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
লোডিং...

এলাকার খবর