‘যেকোনো সময় দেশের সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে’

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১১:২০ এএম

জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যেকোনো সময় দেশের সব পেট্রল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রোববার রাতে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা খুবই করুণ। কারণ কোম্পানি থেকে পাওয়া দৈনিক তেল দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন ক্রেতারা।

এতে বলা হয়, একইসঙ্গে দীর্ঘ সময় বিরামহীন দায়িত্ব পালনের অভ্যাস না থাকায় শারীরিক ও মানসিকভাবে চাপে পড়ছেন পাম্পে কর্মরতরা। সবমিলিয়ে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ার কারণে যেকোনো সময় সারা দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে। 

ফাইল ছবি এছাড়া জ্বালানি বিপণন ব্যবস্থায় নিরাপত্তার বিষয়টি সরকার ও জেলা প্রশাসন উপেক্ষা করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রশাসনের নির্দেশনা মেনে তেল বিক্রি করছে পাম্পগুলো, কিন্তু অনেকে দৈনিক একাধিকবার তেল নিতে আসছেন। অ্যাসোসিয়েশনের দাবি, ডিপো থেকে তেল পরিবহনের সময়ও নিরাপত্তা ঝুঁকি রয়েছে। সড়কে ট্যাংকারগুলো লুট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালী এলাকায় আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তর প্রক্রিয়ায় বিঘ্ন হয়েছে। যার ফলে বৃহস্পতিবার থেকেই...
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর পর এবার বাড়ানো হয়েছে লঞ্চের ভাড়া। সর্বনিম্ন ভাড়া ৩২ থেকে ৩৫ টাকা নির্ধারণ করেছে সরকার। ভাড়া বৃদ্ধিকে যৌক্তিক বলছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল...
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও...
জ্বালানির জন্য সরকার বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আলোচনা সভায় তিনি এ কথা জানান।
পাকিস্তান সীমান্ত পার হয়ে আসা একটি সশস্ত্র গোষ্ঠীর অন্তত ২৮ জন যোদ্ধাকে হত্যার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে সীমান্তঘেঁষা এলাকায় এ ঘটনা ঘটে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হলে এর জন্য তেহরান পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন প্রেসিডেন্ট ইরানের ৭ দিনের রূপরেখা প্রত্যাখান করার পর এই কথা...
যে কোনো মূল্যে নদী ও খালের বেদখল জমি সরকার পুনরুদ্ধার করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। রোববার খাল পুনরুদ্ধার প্রকল্পের অংশ হিসেবে রাজধানীর জিরানি খাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান,...
সংবিধানে যে সব মৌলিক সংশোধন আসবে সেসবের জন্য গণভোট হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার সংবিধান সংশোধন বিশেষ কমিটির বৈঠক শেষে এ কথা জানান কমিটির সভাপতি। বলেন, সংশোধনী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর