কার্যকারিতা হারাল ২০ অধ্যাদেশ, সরকারকে সতর্ক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি গত শনিবার থেকে হারিয়েছে কার্যকারিতা। বিশেষ করে বিচারবিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও দুর্নীতিবিরোধী সংস্কারের মতো কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। গণভোটের মতো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নিয়ে জন-আকাঙ্ক্ষা বিবেচনা করে সরকারকে সতর্ক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। 

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২১ এএম

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি গত শনিবার থেকে হারিয়েছে কার্যকারিতা। বিশেষ করে বিচারবিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও দুর্নীতিবিরোধী সংস্কারের মতো কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। গণভোটের মতো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নিয়ে জন-আকাঙ্ক্ষা বিবেচনা করে সরকারকে সতর্ক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। 

অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো নিয়ে শেষ হয়েছে জাতীয় সংসদের সিদ্ধান্ত। শুক্রবার পাস হয় ২৪টি বিল। এর আগে ৯ এপ্রিল ৩১টি, ৮ এপ্রিল ১৩টি, ৭ এপ্রিল ১৪টি, ৬ এপ্রিল ৭টি এবং ৫ এপ্রিল ২টি বিল পাস হয়।

রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত ও জুলাই যোদ্ধাদের দায়মুক্তিসহ ১১৩টি অধ্যাদেশকে ৮৭টি বিল পাসের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে। চারটি পৃথক বিল পাসের মাধ্যমে বাতিল হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনসহ ৭টি অধ্যাদেশ। 

এছাড়াও বহুল আলোচিত গণভোট, গুম প্রতিরোধ ও প্রতিকার, দুর্নীতি দমন কমিশন সংশোধন, তথ্য অধিকার ও পুলিশ কমিশন অধ্যাদেশসহ অন্তর্বর্তী সরকারের বাকি ১৩টি অধ্যাদেশ সংসদের অনুমোদন পায়নি। ফলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি কার্যকারিতা এখন আর নেই। 

রহিতকরণ বিল পাসের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশনসহ ৭টি অধ্যাদেশে গৃহীত কার্যক্রমের সুরক্ষা দেওয়া হলেও গণভোট, দুদক, গুমসহ ১৩টি অধ্যাদেশের ক্ষেত্রে কোনো সুরাহা আসেনি। ফলে এসব অধ্যাদেশের অধীনে অন্তর্বর্তী সরকারের গৃহীত কার্যক্রমের সুরক্ষা কী হবে? 

সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার মঈন ফিরোজী বলেন, ‘যখন পূর্ণাঙ্গ আইন পাস করা হবে, সেই পর্যন্ত এইটার কন্টিনিউ ইস্যু হিসেবে দেওয়া উচিত ছিল। সময় নিলেও কিছু কিছু পদক্ষেপ আছে মানুষের মধ্যে আশঙ্কা জাগিয়ে তোলে। এই আশঙ্কার জায়গাটা আমার মনে হয় সরকারকে সতর্কতার মাধ্যমে যথেষ্ট গুরুত্ব নিয়ে বিবেচনা করা উচিত।’ 

এছাড়াও গণভোট অধ্যাদেশ বাতিল হওয়ায় এর অধীনে অনুষ্ঠিত ‘গণভোট ও এ সংক্রান্ত অন্যান্য কর্মকাণ্ডের বৈধতা নিয়েও প্রশ্ন এখন। 

শাবিপ্রবি পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হক বলেন, ‘গণভোটের কিছু বিষয় যেমন সম্পূর্ণরূপে বাতিল হয়েছে, এগুলো দুঃখজনক হিসেবেই আমি বলব। বিএনপি এ বিষয়গুলো নিয়ে চিন্তা করবে, ভাববে। নতুন সরকার পূর্ববর্তী সরকারের সকল বিষয়গুলো মেনে নেবে বিষয়টা তেমন না।’

সংসদ চলমান না থাকাকালে রাষ্ট্রপতি যেসব অধ্যাদেশ জারি করেন, তা সংসদের অধিবেশন বসার ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির বাধ্যবাধকতা আছে। অন্যথায় অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হয়ে যায়।

প্রধানমন্ত্রী বলেন, সরকার যদি ব্যবসা–বাণিজ্যের সামনের সকল বাধা সরিয়ে দিতে সক্ষম হয়, আমরা দুর্নীতিকে যদি নিয়ন্ত্রণ করতে পারি এবং ন্যায়ভিত্তিক সুযোগ সৃষ্টি করতে পারি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যদি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেনের তোলা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে কথা বলেন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে...
গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধন কমিটি গঠনের অভিযোগে সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সংসদ সদস্যরা। আজ সোমবার জাতীয় সংসদে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ...
অনলাইনে মাদক কেনাবেচা, সরবরাহ, বিজ্ঞাপন, মধ্যস্থতা বা লেনদেনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে। নতুন বিল অনুযায়ী, এ ধরনের সাইবার অপরাধ...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর