সংরক্ষিত আসনে বিএনপির ৩৬ নারী প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা 

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৭ এএম

সংরক্ষিত আসনে বিএনপির ৩৬ নারী প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে যে ৩৬ প্রার্থীকে মনোনীত করে বিএনপি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে, তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

এ ছাড়া স্বতন্ত্র মোর্চার এক প্রার্থীর মনোনয়নও যাচাই–বাছাইয়ে বৈধ বলে বিবেচিত হয়েছে। আর স্বতন্ত্রভাবে জমা দেওয়া ৩ প্রার্থীর মনোনয়নপত্র যাচাইয়ে বাদ পড়েছে। আজ বৃহস্পতিবার ইসি এই ঘোষণা দেয়।

এরআগে গত ২০ এপ্রিল সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীকে মনোনীত করে চূড়ান্ত তালিকা প্রকাশ করে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তালিকাটি প্রকাশ করেন বিএনপির দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মনোনয়ন যাদের বৈধ হয়েছে তারা হলেন-সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, মোছা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার (ঠাকুর), শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, মোছা. সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মোছা. সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।

গত ১৭ এপ্রিল রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। পরদিন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেওয়া হয়।

এরআগে ১০, ১১ ও ১২ এপ্রিল মোট তিনদিন বিএনপি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে। ফরমের মূল্য ধরা হয় দুই হাজার টাকা। প্রত্যেক প্রার্থী ফরম জমার সময় আরও ৫০ হাজার টাকা জামানত হিসেবে জমা দেন। তিনদিনে প্রায় ১ হাজার ৩০০টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে প্রায় ৯০০টি মনোনয়নপত্র জমা পড়ে।

এদিকে বুধবার প্রথম দিনের বাছাই প্রক্রিয়ায় জামায়াতে ইসলামী ও তাদের জোটের ১৩ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তথ্য যাচাইয়ের জন্য জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র সাময়িক স্থগিত রাখা হয়।

তাঁর মনোনয়নপত্রে পেশা হিসেবে সরকারি চাকরি ও পে-স্কেলের উল্লেখ থাকায় এবং আরপিও (নির্বাচনি বিধিমালা) অনুযায়ী, সরকারি চাকরি ছাড়ার তিন বছর পর নির্বাচনে অংশ নেওয়ার বাধ্যবাধকতা থাকায়, স্বপক্ষে প্রমাণ জমা দিতে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কমিশন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ হবে আগামী ১২ মে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ ছিল ২১ এপ্রিল। এ ছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই হচ্ছে ২২ ও ২৩ এপ্রিল এবং বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।

জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। এর মধ্যে, বিএনপি জোটের জন্য ৩৬টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।

বাংলাদেশ নিজেদের প্রয়োজনে চীনের সাথে সম্পর্ক দৃঢ় চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীনের সাথে বর্তমানে...
গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধন কমিটি গঠনের অভিযোগে সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সংসদ সদস্যরা। আজ সোমবার জাতীয় সংসদে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ...
জনগণ সাথে থাকলে দেশের উন্নয়নে কোনো বিএনপি বাধা মানবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি করে গাছ রোপণের আহ্বান জানিয়েছেন তিনি।
বরিশাল জেলা সফরের উদ্দেশে সড়ক পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে গুরুত্বপূর্ণ বেশকিছু কর্মসূচিতে যোগ দেবেন তিনি। আজ সোমবার সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করেন...
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই, আমাদেরকে দায়িত্ব থেকে বিচ্যুতি করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে...
আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সেবা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা...
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর