জনগণ সাথে থাকলে উন্নয়নে কোনো বাধা মানবে না বিএনপি: প্রধানমন্ত্রী

জনগণ সাথে থাকলে দেশের উন্নয়নে কোনো বিএনপি বাধা মানবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি করে গাছ রোপণের আহ্বান জানিয়েছেন তিনি।

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১২:৪২ পিএম

জনগণ সাথে থাকলে দেশের উন্নয়নে কোনো বিএনপি বাধা মানবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি করে গাছ রোপণের আহ্বান জানিয়েছেন তিনি।

আজ সোমবার বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

দক্ষিণের জেলা বরিশালে একদিনের সফরে সোমবার ভোর ৬টায় গুলশানের বাসা থেকে সড়কপথে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈরি আবহাওয়া উপেক্ষা করে সড়কের দুই পাশে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ।  

সকাল ১০টার দিকে বরিশালে পৌঁছে শুরুতেই গৌরনদী উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচীতে যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ৫ বছরে সরকার সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপন করবে। 

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমওপ্রধানমন্ত্রী বলেন, সরকার পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপন, খাল-বিল রক্ষাসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে, যা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। 

পরে সাধারণ মানুষের সাথে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, আগামী ১ বছরে ৪১ লাখ মানুষ ফ্যামিলি কার্ড পাবে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, সব বাধা উপেক্ষা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বিএনপি। 

তারেক রহমান বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথে এগিয়ে যাচ্ছে বর্তমান সরকার। 

বরিশাল জেলা সফরের উদ্দেশে সড়ক পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে গুরুত্বপূর্ণ বেশকিছু কর্মসূচিতে যোগ দেবেন তিনি। আজ সোমবার সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করেন...
অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা মোকাবিলায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দ্রুত ত্রাণ, চিকিৎসাসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই...
শেখ হাসিনার আত্মসমর্পণ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ব্যক্তিগতভাবে দেশে ফেরার সুযোগ নেই। তাঁকে বাংলাদেশে আনতে হলে ভারত সরকারকেই আনুষ্ঠানিকভাবে...
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন...
নেত্রকোণার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় সজীব মিয়া নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ওই রোগীর মৃত্যুর হাসপাতালে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন স্বজনরা। পরে পুলিশ ও স্থানীয়...
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নামতে রোমাঞ্চিত মেসি। শক্তিশালী প্রতিপক্ষ মেনেই সতর্ক আর্জেন্টিনা অধিনায়ক। দলের লড়াকু মানসিকতা তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে।
বিশ্বকাপ ফুটবল উন্মাদনা আরও বাড়িয়ে দিতে ছোটপর্দায় হাজির হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ‘রেড কার্ড’ শিরোনামের একটি বিশেষ ধারাবাহিক নাটকে দেখা যাবে তাঁকে। সঙ্গে রয়েছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর