সচিবালয়ে একনেক সভা, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প

সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি নিয়ে আলোচনা হয়েছে, যার বেশিরভাগই অনুমোদনের পথে। নতুন, সংশোধিত ও শর্তসাপেক্ষ প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় একনেক বৈঠকে ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি নিয়ে আলোচনা হয়েছে। রোববার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা হয়।

সভা শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হলেন মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি জানান, সাংবাদিকদের জানান, কয়েকটি প্রকল্পে শর্তসাপেক্ষে কিছু বিষয় আছে, কিছু তদন্তের বিষয় আছে। সচিবালয়ে নতুন ভবন নির্মাণ বিষয়ে ভিন্ন প্রস্তাব আছে। ছয়টি নতুন, সাতটি সংশোধিত, চারটি শর্তসাপেক্ষ। ১৫টির অধিকাংশই পাশ হয়েছে। চলমান যেসব প্রকল্প আবার যেসব প্রকল্প বিগত সময়ে নেওয়া সেগুলো রিভিউ করতে হবে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পষ্ট, সাশ্রয়ী হতে হবে। ব্যয়ের খাত যথাযথ কিনা এবং যেসব প্রকল্প নেওয়া সেগুলো কতটা জনবান্ধব বিবেচনা করতে হবে।

একনেকের ২০২৫-২৬ অর্থবছরের দশম সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও...
মঙ্গলবার রাত থেকে কলকারখানায় চাহিদা মতো মিলবে বিদ্যুৎ এবং গ্যাস। আজ সোমবার সকালে প্রথম সারির ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দেশে গ্যাস অনুসন্ধানের বিষয়টি আলোচনায় উঠে আসে। নতুন...
ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশ না নেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া বিশ্লেষকদের। কেউ বলছেন, সম্মেলনে যোগ না দেওয়ার কোনো প্রভাব নেই। বরং আমন্ত্রণ জানিয়ে ফায়দা নেয়ার চেষ্টা করেছে ভারত। তবে...
বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে এসব পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয়, কাঁচামালের দাম, কর ও শুল্কসহ অন্যান্য বিষয় পর্যালোচনায় কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। সকাল থেকে বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাসের চাপ বাড়ায় স্বস্তি ফিরছে বিভিন্ন কারখানায়। তবে, পুরোদমে...
দেড় মাসের বেশি সময় পর দেশে বেড়েছে গ্যাসের সরবরাহ। সরকারের বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় জাতীয় গ্রিডে ২৬২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। 
অস্তিত্ববিহীন আর দীর্ঘদিন বন্ধ থাকা চালকল থেকেই চাল সরবরাহ করা হচ্ছে সরকারকে। বছরের পর বছর এমন ঘটনাই ঘটছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়। অভিযোগ উঠেছে, খাদ্য বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজশে ভুয়া...
লোডিং...

এলাকার খবর