‘সংবিধান সংশোধন হবেই, তবে সময় প্রয়োজন’: চিফ হুইপ

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১০:১৪ পিএম

ভবিষ্যতে সংবিধান সংশোধন করতেই হবে, এর কোনো বিকল্প নেই; তবে সে জন্য সময়ের প্রয়োজন। সোমবাবর দুপুরে সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, চাইলেই এ প্রক্রিয়া শুরু করা যায় না, এ ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে। সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, তবে তা এখনই সংবিধানে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়।

সংবিধান সংশোধন, জুলাই সনদ, গণভোট ও গণমাধ্যমের ভূমিকাসহ নানা বিষয়ে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে কথা বলেন ত্রয়োদশ সংসদের নীতিনির্ধারকরা।

চার হুইপসহ চিফ হুইপ গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বলেন, বর্তমান সরকার গঠনমূলক সমালোচনাকে সব সময় স্বাগত জানাবে। তবে বিভ্রান্তি ও গুজব ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তাঁরা অভিযোগ করেন, বিরোধী দল সমাজকে অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার করছে।

সরকারদলীয় হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, ‘বিরোধী দল যারা আমাদের প্রতিপক্ষ, তারা পয়সা দিয়ে ফেক আইডি খুলে একটি খবরকে মিথ্যার যতটুকু গভীরে নিয়ে যাওয়া সম্ভব, ততটুকু নিয়ে যায়। উদ্দেশ্য বিশৃঙ্খলা তৈরি করা বা পরিস্থিতির পরিবর্তন করার চেষ্টা করা।’

গণভোট প্রসঙ্গে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, এর কোনো সাংবিধানিক ভিত্তি নেই। আর চাইলেই হুট করে সংবিধান সংশোধন করা সম্ভব নয়। কারণ, নির্বাচন কমিশন থেকে শুরু করে সংসদ—সব কিছুর ভিত্তিই হলো এই সংবিধান। তিনি বলেন, সংসদে দুই-তৃতীয়াংশই নবীন সংসদ সদস্য থাকায় সংশোধনে সময়ের প্রয়োজন।

নূরুল ইসলাম মনি বলেন, ‘সংবিধান সংশোধন করা ছাড়া কোনো পথ নেই। এটা আমাদের করতেই হবে। এই সনদ যদি বাস্তবায়ন করতে চাই—এখানে লেখাই আছে, নির্বাচনে যারা ম্যান্ডেট পাবে, তারাই এই কার্যক্রম করবে। কেন এখনই করতে চাই না? একটা মাত্র কারণে, আমাদের প্রায় ২০০ জন সদস্য নতুন। তাঁরা সংসদ দেখেননি, সংসদের কার্যক্রম নিয়েও কোনো ধারণা নেই।’

অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণের সময় প্ল্যাকার্ড নিয়ে বিরোধী দলের প্রতিবাদের মতো ঘটনা আর ঘটবে না বলেও আশা করেন সরকারি দলের চিফ হুইপ। তিনি বলেন, ‘সংসদ অধিবেশনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ানোটা ঠিক হয়নি। আমরা যেহেতু একেবারে নতুন, নতুনদেরই ভুল হয়। অভিজ্ঞ হলেই এসব সমস্যার সমাধান হয়ে যাবে।’

তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় কার্যকর সংসদের কোনো বিকল্প নেই।

রাজধানীর স্বামীবাগে রথযাত্রা অনুষ্ঠানে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে ও বিশ্রামে রয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার যদি ব্যবসা–বাণিজ্যের সামনের সকল বাধা সরিয়ে দিতে সক্ষম হয়, আমরা দুর্নীতিকে যদি নিয়ন্ত্রণ করতে পারি এবং ন্যায়ভিত্তিক সুযোগ সৃষ্টি করতে পারি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যদি...
মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। এ লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেনের তোলা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে কথা বলেন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর