জুলাই সনদ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মত দেওয়ার উপায় নেই: সারাহ কুক

জুলাই সনদ নিয়ে জাতীয় সংসদে আলোচনা হবে, এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামত দেওয়ার উপায় নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পিএম

জুলাই সনদ নিয়ে জাতীয় সংসদে আলোচনা হবে, এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামত দেওয়ার উপায় নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, ‘ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ শান্তিপূর্ণ গণতান্ত্রিক যাত্রাকে সমর্থন জানিয়েছে যুক্তরাজ্য। বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে ব্রিটেন সরকার সব সময়ে আগ্রহী।

এ ছাড়া যুক্তরাজ্য বাংলাদেশ ব্যাংকের সাথেও কাজ করছে বলে জানান তিনি।

সারাহ কুক বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় আগাম তথ্য উপাত্ত সংগ্রহে বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা করছে যুক্তরাজ্য। সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণগত সহায়তায়ও করে যাচ্ছে ব্রিটেন।’

হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে চলা পরিস্থিতি বিশ্বের জ্বালানি খাতকে অস্থির করে তুলেছে বলেও জানান সারাহ কুক।

জুলাই সনদ নিয়ে ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘জুলাই সনদ ও সংস্কার নিয়ে সংসদে আলোচনা বিতর্ক হবে এবং সংসদেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে, এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের এখন আর মতামত দেওয়ার উপায় নেই।’

পাচার হওয়া অর্থ নিয়ে সারাহ কুক বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ উদ্ধারে ঢাকা-ব্রিটেন কাজ করছে। এ বিষয়ে সহযোগিতা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৬ জুলাই আমাদের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ। দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। বুধবার রাতে...
মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। এ লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেনের তোলা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে কথা বলেন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে...
গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধন কমিটি গঠনের অভিযোগে সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সংসদ সদস্যরা। আজ সোমবার জাতীয় সংসদে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর