মধ্যরাতে উঠছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, মাছ শিকারের প্রস্তুতিতে জেলেরা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৩ এএম

২ মাস নিষেধাজ্ঞার পর আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে নদীতে মাছ শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। নৌকা, জাল মেরামত করে পদ্মা ও মেঘনা নদীতে যাওয়ার জন্য তারা প্রস্তুত। ঘাটগুলোতে বেড়েছে ব্যস্ততা। ২ মাসের নিষেধাজ্ঞার কারণে এবার গত বছরের চেয়ে মাছের উৎপাদন বাড়ার আশা মৎস্য কর্মকর্তাদের।

মা ইলিশ রক্ষায় নদ-নদীতে মাছ ধরায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা দেয় সরকার। ২ মাস পর মাছ ধরতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন চাঁদপুরের প্রায় ৫০ হাজার জেলে।

ঋণের বোঝা মাথায় নিয়েই জাল ও নৌকা মেরামত করে পদ্মা-মেঘনায় যাচ্ছেন জেলেরা। ইলিশ ধরা পড়লেই ঋণমুক্ত হয়ে লাভের আশা তাদের। নিষেধাজ্ঞার সময় প্রথম মাসে ঢিলেঢালা অভিযান হলেও শেষ মাসে কড়াকড়ি ছিল, বলছেন তারা।  

এক জেলে বলেন, প্রথম এক মাস অভিযান ঢিলেঢালা হয়েছে। তবে শেষের এক মাস খুব কড়াকড়ি গেছে।

আরেক জেলে বলেন, ‘আজ রাত থেকে নিষেধাজ্ঞা শেষ। তাই আমরা কাল থেকে ইলিশ শিকারের প্রস্তুতি নিচ্ছি।’

২ মাসের নিষেধাজ্ঞার সময় চাঁদপুরে ৫ শতাধিক অভিযান, ৫০টির অধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় ২ শতাধিক জেলেকে। অভিযানের ফলে অসাধু জেলেরা নদীতে নামতে না পারায় ইলিশের উৎপাদন বাড়বে বলে দাবি মৎস্য বিভাগের। 

মাছ শিকারে যাওয়ার জন্য নৌকায় আলকাতরা দিচ্ছেন এক জেলে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনচাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘আমরা আশা করছি এই জাটকা থেকে ইলিশ হবে, এ জন্য ইলিশের উৎপাদন বাড়বে। জেলেরাও বলছেন, অন্যান্যবারের তুলনায় এইবার বেশি অভিযান হয়েছে, তাই তারা মাছ শিকারের নামতে পারেননি। এর ফলে এইবার মাছ ভালো পাওয়া যাবে বলে আশা করছি।’

লক্ষ্মীপুরে মোবাইল কোর্টের মাধ্যমে অর্ধশতাধিক জেলেকে জেল-জরিমানা ও ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। নিষেধাজ্ঞার সময় জেলেদের ৪০ কেজি হারে দেয়া হয় ৪ হাজার ৬৯০ টন চাল। তবে না পাওয়ার অভিযোগও করেছেন অনেকে।  

এক জেলে অভিযোগ করে বলেন, ‘সরকার আমাদের চাল দেয়, কিন্তু কেউ পায় কেউ পায় না। আমরা জেলেরা কষ্টেই থাকি।’

এবার অভিযান সফল হওয়ায় আগের চেয়ে মাছের উৎপাদন বাড়বে, বলছেন মৎস্য কর্মকর্তা।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন বলেন, ‘জেলেরা যাতে অতিমানবেতর জীবন-যাপন না করেন, সে জন্য সরকার থেকে কিছু প্রণোদনা দেওয়া হয়। আমাদের নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৫০ হাজার।’

এ বছর ২৮ হাজার ৫০০ টন ইলিশ পাওয়ার লক্ষ্য মৎস্য বিভাগের। যা গত বছরের চেয়ে ৫ হাজার টন বেশি। 

প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন জেলার প্রতিনিধার।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই, আমাদেরকে দায়িত্ব থেকে বিচ্যুতি করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপি জনগণের সরকার এবং জনগণের পাশে থাকাই তাদের অঙ্গীকার। দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনাসহ পলাতক স্বৈরাচারীদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের ১৭ কোটি মানুষের সামনে তাদের সাজা কার্যকর করা হবে।’ শনিবার বিকেলে মুন্সিগঞ্জ সদর...
‘সংসদে বাজেট নিয়ে যে বক্তব্য বিরোধীদল দেওয়ার কথা, সেই বক্তব্য প্রধানমন্ত্রী দিয়েছেন। এটাই বিএনপি সরকার। প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পর সংসদে একটা অভিভূত পরিবেশ তৈরি হয়েছিল। এ সময় সংসদের বিরোধীদলীয়...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর