জুলাই অভ্যুত্থানের পর হত্যা, গুম, নির্যাতনের ঘটনায় ১৮৫৫ মামলা: আইনমন্ত্রী

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন থানায় মোট এক হাজার ৮৫৫টি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন জেলার থানায় মোট এক হাজার ৮৫৫টি মামলা দায়ের করা হয়েছে।

এসব মামলার মধ্যে ৭৯৯টি হত্যা মামলা এবং অন্যান্য ধারায় এক হাজার ৫৬টি মামলা হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রতিটি মামলায় যথাযথ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত করা হচ্ছে, যাতে বিচারপ্রক্রিয়ায় কোনো আইনি দুর্বলতা না থাকে।

জামিন প্রসঙ্গে তিনি জানান, এটা সম্পূর্ণরূপে আদালতের এখতিয়ারভুক্ত। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিটি মামলায় যুক্তি উপস্থাপনের মাধ্যমে আসামিদের জামিনের বিরোধিতা করছেন।

 

১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
প্রধানমন্ত্রী বলেন, সরকার যদি ব্যবসা–বাণিজ্যের সামনের সকল বাধা সরিয়ে দিতে সক্ষম হয়, আমরা দুর্নীতিকে যদি নিয়ন্ত্রণ করতে পারি এবং ন্যায়ভিত্তিক সুযোগ সৃষ্টি করতে পারি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যদি...
মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। এ লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেনের তোলা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে কথা বলেন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর