শুভ বুদ্ধ পূর্ণিমা আজ, চলছে নানা আয়োজন

আপডেট : ০১ মে ২০২৬, ১২:১৫ পিএম

যথাযথ ধর্মীয় মর্যাদায় আজ শুক্রবার উদযাপন হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে করা হয়েছে নানা আয়োজন।

রাঙামাটিতে সকাল ৮টায় শহরের বনরূপা কাঁঠালতলি মৈত্রী বিহার থেকে ধর্মীয় শোভাযাত্রা বের হয়। একই সময়ে রাঙামাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে রাজবন বিহার পর্যন্ত আরও একটি বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা আয়োজন।

এছাড়া, বিভিন্ন বিহারে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বুদ্ধ পূজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, বুদ্ধ মূর্তিসহ সংঘদান এবং ভিক্ষু সংঘের ধর্মদেশনা।

খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকালে দীঘিনালার লারমা স্কয়ার থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। সকাল ১০টায় শুরু হয় ভিক্ষু সংঘের ধর্ম দেশনা।

এছাড়া, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন বিহারে ধর্মীয় আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। 

বৌদ্ধ ধর্মমতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ–এই তিন স্মৃতিবিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত।

(প্রতিবেদনে তথ্য পাঠিয়েছেন সংশ্লিষ্ট জেলার প্রতিনিধিরা

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের এই দিনটি সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশেও পালিত...
আলেম-ওলামাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তাকে নিয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করার আশ্বাস দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। দায়িত্ব গ্রহণের পর রোববার প্রথম সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে...
১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৭ হাজার ৩০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান। এর মধ্যে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জা রয়েছে। এসব ধর্মীয়...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর