পুলিশের ১৬ জন ডিআইজি ও একজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে দেওয়া তালিকা অনুযায়ী এই ১৭ পুলিশ কর্মকর্তা হলেন– হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ, এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সিআইডির ডিআইজি মো. হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) পরিচালক ও ডিআইজি মো. হারুন-অর-রশীদ, ঢাকা পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. হায়দার আলী খান, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. মাহবুবুর রহমান ভূইয়া, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. রুহুল আমিন, ঢাকা হাইওয়ে পুলিশের ডিআইজি মো. রফিকুল হাসান গনি, ঢাকা নৌ-পুলিশের ডিআইজি মো. মিজানুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশ ডিআইজি মো. মজিদ আলী, ঢাকা পুলিশ স্টাফ কলেজের ডিআইজি কাজী জিয়া উদ্দিন, ঢাকা রেলওয়ে পুলিশের ডিআইজি মো. গোলাম রউফ খান, ঢাকা হাইওয়ে পুলিশের ডিআইজি রখফার সুলতানা খানম, ঢাকা রেলওয়ে পুলিশের সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি ফারহাত আহমেদ।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।



