শাপলা চত্বর হত্যাকাণ্ডের তথ্য আড়াল 

মোজাম্মেল বাবু-ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনাল

শাপলা চত্বর হত্যাকাণ্ডে তথ্য গোপন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের অভিযোগে ৭১ টিভির মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের কথা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্তে ৫৮ জন নিহতের প্রমাণ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের।

আপডেট : ০৭ মে ২০২৬, ০২:৪৬ পিএম

৭১ টেলিভিশনের মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাসহ কয়েকজন সাংবাদিক মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্যমূলক রিপোর্ট প্রচার করেছিল বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। গ্রেপ্তার দুই সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাসহ আরও কয়েকজন এতে আসামি হতে পারেন বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যোনুলে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যোনুলের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

আমিনুল ইসলাম জানান, ২০১৩ সালের ৫ মে রাতে বিদ্যুৎ বন্ধ করে শাপলাচত্ত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ঘটনাস্থলে অনেকে হতাহত হলেও পরের দিনই ৭১ টিভিসহ কয়েকটি গণমাধ্যমে বলা হয়, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একইরকম বক্তব্য আসে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির কাছ থেকে। 

চিফ প্রসিকিউটর জানান, এই ঘটনার পরপরই সমীকরণ নামে একটি অনুসন্ধানমূলক অনুষ্ঠানে সাংবাদিক ফারজানা রুপা পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাক্ষাৎকার নিয়ে প্রচার করেন শাপলা চত্ত্বরে কোনো হতাহত হয়নি। দেশে বিদেশে হত্যাযজ্ঞে প্রকৃত সত্য আড়াল করতে এ সবকিছু পূর্বপরিকল্পিত ছিল বলে দাবি করেন চিফ প্রসিকিউটর। 

চিফ প্রসিকিউটর আরও জানান, অভিযুক্ত সকল গণমাধ্যমকর্মীসহ অন্যদের জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে আসামি করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান তিনি। 

সম্প্রতি চিফ প্রকিউটকর জানান, শাপলা চত্ত্বরের সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ ৪ জেলায় ৫৮ জন নিহতের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে। দীপু মনি, মোজ্জামেল বাবু ও ফারজানা রুপাকে ১৪ মে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের...
স্বাধীন গণমাধ্যম গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রের জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার সকালে নিজ জেলা ঠাকুরগাঁও সফরে থাকা রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রাথমিক সম্পৃক্তা পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তবে...
পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। রোববার ১০টা থেকে গভীর রাত পর্যন্ত জেলা শহরের তেঁতুলিয়া রোডের এমআর কলেজ মোড়ে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
হরমুজ প্রণালিতে নতুন পথ খোলা নিয়ে ওমানে উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আজকের বৈঠক স্থগিত করা হয়েছে। সর্বসম্মত ঐকমত্যের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওমান। রয়টার্স জানিয়েছে এ...
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
লোডিং...

এলাকার খবর