জুলাই শহীদ দিবস আজ, যেদিন আবু সাঈদের মৃত্যুতে ফুঁসে ওঠে দেশ

আজ জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে নিরস্ত্র ছাত্রজনতার ওপর গুলি চালায় আওয়ামী প্রশাসন। কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তাঁর মৃত্যুতে ফুঁসে ওঠে পুরো দেশ। শুরু হয় সরকার পতনের আন্দোলন। আলাদা বাণীতে জুলাই শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। 

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১০:০২ এএম

আজ জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে নিরস্ত্র ছাত্রজনতার ওপর গুলি চালায় আওয়ামী প্রশাসন। কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তাঁর মৃত্যুতে ফুঁসে ওঠে পুরো দেশ। শুরু হয় সরকার পতনের আন্দোলন। আলাদা বাণীতে জুলাই শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। 

২০২৪ সালের ১৬ জুলাই। কোটা সংস্কার আন্দোলনে উত্তাল বাংলাদেশ। একদিকে ছাত্রলীগ ও ছাত্রজনতার মধ্যে চলছে দফায় দফায় সংঘর্ষ। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া পুলিশ চালায় বেপরোয়া গুলি। 

পুলিশি অ্যাকশন উপেক্ষা করে দাঁড়িয়ে থাকা আবু সাঈদ হয়ে ওঠেন বাংলাদেশের মানচিত্র। সেই মানচিত্রের বুকেই গুলি চালায় পুলিশ। ক্ষতবিক্ষত হয়ে মাটিতে লুটিয়ে পড়েও উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু পারেননি। শ্লোগান ওঠে ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর।’

বুক চেতিয়ে দাঁড়িয়ে থাকা সেই অবস্থানের চিত্র মুহূর্তেই ছড়িয়ে পড়ে দেশজুড়ে। আবু সাঈদ হয়ে ওঠেন প্রতিবাদের প্রতীক। সেদিন দেশের বিভিন্ন স্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছাত্রলীগ ও পুলিশের গুলিতে একের পর এক প্রাণ ঝরে যায়। কোটা আন্দোলন মোড় নেয় সরকার পতন আন্দোলনের দিকে। আবু সাঈদের সেই রক্তেই যেন লেখা হয়েছিল স্বৈরাচারের পতনের সূচনা।

৩৮ বছর আগে এরশাদের আমলে পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন। তার মৃত্যু কবি শামসুর রহমানকে দিয়ে লিখিয়ে নিয়েছিল ‘বুক তার বাংলাদেশের হৃদয়’। ২৪শে সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আবু সাঈদের মৃত্যু আবারও মনে করিয়ে দেয়- আবু সাঈদের বুক যেন বাংলাদেশের হৃদয়।

সন্তান হারানোর যন্ত্রণা আজও বয়ে বেড়াচ্ছেন আবু সাঈদের মতো শত শত পরিবার। তাদের বিশ্বাস, জুলাইয়ের সব শহীদ ও আহতদের আত্মত্যাগ বৃথা যাবে না। বিচার, জবাবদিহি ও সংস্কারের মধ্য দিয়ে গড়ে উঠবে বৈষম্যহীন, গণতান্ত্রিক নতুন বাংলাদেশ।

হাইড্রোজেন সালফেট গ্যাস নির্গত হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল কারখানায় দুর্ঘটনা হয়েছিল বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার শিল্প মন্ত্রণালয়ে এ দুর্ঘটনার তদন্ত...
আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রাথমিক সম্পৃক্তা পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তবে...
দেশ ও জাতিকে ঘিরে জুলাই শহীদদের যে স্বপ্ন ছিল তা বাস্তবায়নে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত স্বৈরাচার আমলে গুম-খুনের শিকার ও জুলাই শহীদদের পরিবারের সদস্যদের...
রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরে আমুর অঞ্চলে কেমিক্যাল কমপ্লেক্সে বিস্ফোরণে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য...
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
কিশোরগঞ্জের নিকলি ইউনিয়নের দুর্গম গোড়াদিঘা গ্রাম। চারদিকে হাওর, যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। আধুনিক সুযোগ-সুবিধা থেকে অনেকটাই বিচ্ছিন্ন এই গ্রামের অধিকাংশ নারী কিছুদিন আগেও স্যানিটারি ন্যাপকিনের...
টঙ্গীর তুরাগ নদের তীরে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্ব আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।...
পাহাড়ি সৌন্দর্যের রানী বান্দরবানে ধারণ করা হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে প্রচারিত ‘ইত্যাদি’। পাহাড়, জলপ্রপাত, নদী, অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যেঘেরা পর্যটনকেন্দ্র নীলাচলের...
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর