১ আগস্টের মধ্যে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

আপডেট : ১২ মে ২০২৬, ০৮:৩৫ পিএম

আগামী ১ আগস্টের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

এসময় গণতন্ত্রের জন্য বাঙালির আত্মত্যাগ বিশ্বের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। 

মঙ্গলবার সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করতে আসেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। এসময় তাদের সঙ্গে ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। 

ঘন্টাখানেক পরিদর্শন শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। এসময় ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, ফ্যাসিস্ট থেকে মুক্তির প্রতিবিম্ব হচ্ছে এই জুলাই জাদুঘর।’

তিনি বলেন, ‘বাংলাদেশের দামাল ছেলেরা ফ্যাসিজমমুক্ত বাংলাদেশ কীভাবে প্রতিষ্ঠা করেছেন এই জাদুঘর হচ্ছে তার প্রতিবিম্ব।’ 

জাদুঘরটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় ড. মোহাম্মদ ইউনুসসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি জানান, গণতন্ত্রের জন্য বাঙ্গালীর আত্মত্যাগ বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে।  

তিনি বলেন, ‘এটি দেখলে অশ্রু সংবরণ করা অত্যন্ত কঠিন। যেভাবে এ দেশে তরুণ, কিশোর, শিশুরা জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, এটি শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।’ 

এসময় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, জুলাইয়ের শেষে অর্থাৎ, আগামী ১ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর সকলের জন্য খুলে দেওয়া হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনের একটি সময় নির্ধারণ করবেন।

মন্ত্রী বলেন, ‘আগামী জুলার মাসের শেষের দিকে অথবা আগস্টের এক তারিখে আমরা এই জাদুঘর ওপেন করব এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী একটা সময় নির্ধারণ করে দেবেন।’

দেশ ও জাতিকে ঘিরে জুলাই শহীদদের যে স্বপ্ন ছিল তা বাস্তবায়নে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত স্বৈরাচার আমলে গুম-খুনের শিকার ও জুলাই শহীদদের পরিবারের সদস্যদের...
দেশের পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান...
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। ১ বছর ২৬ দিন বন্দি থাকার পর বুধবার বিকেল ৪টার দিকে মুক্তি পান তিনি। তবে আপিল বিভাগের আদেশ...
রাজধানীর বনানী থানায় করা জুলাই হত্যাচেষ্টার সর্বশেষ মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন বহাল রয়েছে আপিল বিভাগে। সোমবার তাঁর জামিনের ফলে মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর