রূপপুরে প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন

আপডেট : ১২ মে ২০২৬, ০৯:০৫ পিএম

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প’ (আরএনপিপি) বাণিজ্যিক উৎপাদনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। প্রকল্পটির প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কোরে সফলভাবে ফ্রেশ পারমাণবিক জ্বালানি লোডিং কার্যক্রম সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের চূড়ান্ত পর্যায়ের দ্বারপ্রান্তে উপনীত হলো।

গত ২৮ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং প্রক্রিয়া শুরু হয়। আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড ও কঠোর পরিচালনা বিধিমালা অনুসরণ করে ধাপে ধাপে রিঅ্যাক্টর কোরে মোট ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি স্থাপন করা হয়েছে। রিঅ্যাক্টরের বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটিই সবচেয়ে জটিল ও গুরুত্বপূর্ণ কারিগরি ধাপ হিসেবে বিবেচিত।

রূপপুর প্রকল্পের পরিচালক এবং এটমস্ট্রয়েক্সপোর্ট-এর ভাইস প্ৰেচিডেন্ট আলেক্সি ডেইরি  বলেন, এই কাজে  প্রাথমিক কোর লোডিং কর্মসূচি, পরিচালনাগত বিধিমালা এবং আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা হয়েছে।

তিনি বলেন, “পরবর্তী ধাপে রিঅ্যাক্টরের উপরের অংশ স্থাপন এবং প্রয়োজনীয় ইন-কোর ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম সংযুক্ত করা হবে। এরপর সব প্রযুক্তিগত ব্যবস্থার নির্ভরযোগ্য ও নিরাপদ কার্যক্রম নিশ্চিত করতে শত শত অতিরিক্ত পরীক্ষা করা হবে।”

তার মতে, খুব শিগগিরই রিঅ্যাক্টরকে ন্যূনতম নিয়ন্ত্রণযোগ্য বিদ্যুৎ উৎপাদন স্তরে নেওয়ার পর ধাপে ধাপে এর ক্ষমতা বৃদ্ধি করা হবে। এই প্রক্রিয়াগুলো প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু ও পরীক্ষামূলক বাণিজ্যিক পরিচালনার পথ প্রশস্ত করবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রাশিয়ার প্রযুক্তিগত ও আর্থিক সহায়তায় নির্মিত হচ্ছে। প্রকল্পটিতে মোট ২,৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ভিভিইআর-১২০০   রিঅ্যাক্টর থাকছে। জেনারেশন-থ্রি প্লাস প্রজন্মের এই রিঅ্যাক্টর আন্তর্জাতিক সকল নিরাপত্তা মানদণ্ড পূরণে সক্ষম। প্রকল্পটির জেনারেল ডিজাইনার এবং কনটাক্টর রসাটম-এর ইঞ্জিনিয়ারিং বিভাগ।

রাশিয়ার রসাটম ইঞ্জিনিয়ারিং বিভাগ এই প্রকল্পের জেনারেল ডিজাইনার এবং কন্ট্রাক্টর হিসেবে কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের অভিজাত ক্লাবে প্রবেশ করতে যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রকল্প চালু হলে দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে এটি একটি স্থিতিশীল ও পরিবেশবান্ধব উৎস হিসেবে কাজ করবে।

কক্সবাজারের মাতারবাড়ী ২x৬০০ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ইউনিটটির...
এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সচিবের স্বাক্ষর ছাড়াই একটি প্রকল্পের ফাইল অনুমোদন করেছিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। স্থানীয় সরকার বিভাগের অনিয়ম তদন্তে গঠন করা হয়েছে ৭...
মেগা প্রকল্পের নামে লুট হয়েছে। ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। ২০ লাখ কোটি টাকার উপরে বৈদেশিক ঋণ রেখে দেওয়া হয়েছে। তার মধ্যে দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী...
দেশে গত মঙ্গল ও বুধবার কোনো লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। আজ এক বার্তায় এ তথ্য জানানো হয়।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর