মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকিতে পড়তে পারে ৫০ লাখ প্রবাসী

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঘটনায় অনিশ্চয়তায় মধ্যপ্রাচ্যে বসবাসকারী ৫০ লাখ অভিবাসী। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে শুধু সংযুক্ত আরব আমিরাতে থাকা ২০ লাখ বাংলাদেশির জীবন ও জীবিকা ঝুঁকিতে পড়তে পারে। 

আপডেট : ১৩ মে ২০২৬, ০৮:১৪ পিএম

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঘটনায় অনিশ্চয়তায় মধ্যপ্রাচ্যে বসবাসকারী ৫০ লাখ অভিবাসী। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে শুধু সংযুক্ত আরব আমিরাতে থাকা ২০ লাখ বাংলাদেশির জীবন ও জীবিকা ঝুঁকিতে পড়তে পারে। বুধবার জাতীয় প্রেসক্লাবে ইরান ও উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ পরিস্থিতির প্রভাব নিয়ে সংবাদ সম্মেলনে এ শঙ্কার কথা জানায় প্রবাসীদের নিয়ে কাজ করা সংগঠন রামরু।

সংস্থাটি বলছে, যুদ্ধের কারণে বাড়তে পারে ঝুঁকিপূর্ণ অভিবাসন। রামরুর কর্মকর্তারা জানান, জিসিসি অঞ্চলের শ্রমিকদের তাৎক্ষণিক তথ্য পর্যবেক্ষণে সরকারের কোনো ব্যবস্থা নেই। 

অভিবাসন বিশেষজ্ঞ  ড. মোহাম্মদ রাশেদ আলম ভূঁইয়া বলেন, ‘২০১১ সালেও লিবিয়া থেকে প্রায় ৪০ হাজার বাংলাদেশিকে প্রত্যাবর্তন করা হয়েছিল। সে সময় ক্রাইসিস কাটানোর সরকারের পদক্ষেপ আরও আপডেট করা হয়েছে কিনা এবং কীভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে ভাবতে হবে।’ 

ফ্লাইট টিকিটের পূর্বশর্তের কারণে বন্ধ থাকা প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ আবার চালু করার দাবিও ওঠে। 

রামরুর প্রতিষ্ঠাতা চেয়ার ড. তাসনিম সিদ্দিকী বলেন, ‘তারা এমন সব প্ল্যাটফর্মে ঢুকে গেছেন যেখানে সন্ত্রাসী কার্যক্রমের দিকে নিয়ে যায়। তাই এখনকার সিকিউরিটি থ্রেট শুধু যুদ্ধের নয়, আরও অনেক সিকিউরিটি ইস্যু।’

নিরাপত্তার কারণে জিসিসি থেকে অন্য অঞ্চলে ব্যবসা স্থানান্তর করছেন উদ্যোক্তারা। ফলে শ্রমবাজারের দীর্ঘমেয়াদী পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে কর্মীদের দক্ষতা বাড়াতে হবে। 

 

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হয়। 
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তেহরানে তিনি শোক প্রকাশ, শোক বইতে স্বাক্ষর এবং...
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সম্প্রতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ...
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাযায় অংশগ্রহণ নিতে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর