কোরবানির চামড়া নষ্ট ঠেকাতে এবার মাঠে হাজারো ভিডিপি সদস্য

আপডেট : ২৯ মে ২০২৬, ১০:৩৬ পিএম

কোরবানির ঈদ এলেই দেশের চামড়া খাতে শুরু হয় অস্থিরতা। কোথাও পর্যাপ্ত লবণ নেই, কোথাও সংরক্ষণের অভাব, আবার কোথাও সময়মতো সংগ্রহ না হওয়ায় রাস্তায় পড়ে থেকে নষ্ট হয় হাজার হাজার চামড়া। এতে ক্ষতিগ্রস্ত হন মৌসুমি ব্যবসায়ী, এতিমখানা ও মাদ্রাসা কর্তৃপক্ষ। বড় ক্ষতির মুখে পড়ে দেশের চামড়া শিল্পও।

এমন পরিস্থিতিতে এবার নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রথমবারের মতো বাহিনীর স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যদের কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় মাঠে নামানো হয়েছে।

বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, খুলনা, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী অঞ্চলের ২৯ জেলায় মোট ৪ হাজার ১৫৩ জন ভিডিপি সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জেলা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের সহায়তায় তাদের চামড়া ছাড়ানোর সঠিক পদ্ধতি, লবণ প্রয়োগ, সংরক্ষণ ও পরিবহনের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

ঈদের দিন সকাল থেকেই এসব সদস্য নিজ নিজ এলাকায় কোরবানির স্থানে উপস্থিত থেকে মানুষকে সহায়তা করেন। চামড়ায় যাতে কাটাছেঁড়া বা ছিদ্র না হয়, সে বিষয়ে সতর্ক করার পাশাপাশি তারা সঠিকভাবে চামড়া ছাড়ানোর পরামর্শ দেন। চামড়া পরিষ্কার করা, রোদে না ফেলে ছায়ায় রাখা এবং দ্রুত লবণ প্রয়োগের বিষয়েও মানুষকে সচেতন করা হয়।

বাহিনীর কর্মকর্তারা বলছেন, প্রতিবছর পর্যাপ্ত লবণ ব্যবহার না করায় বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়। এ কারণে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা বড় গরুর চামড়ায় ৮ থেকে ১০ কেজি এবং ছাগল বা ভেড়ার চামড়ায় ২ থেকে আড়াই কেজি লবণ ব্যবহারের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি লবণ যেন চামড়ার ভেতরের অংশে সমানভাবে লাগে, সেটিও নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।

স্থানীয় সংরক্ষণকেন্দ্র ও এতিমখানার চামড়া স্তূপেও স্বেচ্ছাসেবীরা কাজ করেছেন বলে জানিয়েছে বাহিনী। বিশেষ করে দ্রুত সংরক্ষণ ও পরে ট্যানারিতে পাঠানোর জন্য চামড়ার গুণগত মান ধরে রাখতে তারা ভূমিকা রাখছেন।

শুধু সংরক্ষণ নয়, পরিবহন সংকট মোকাবিলাতেও অংশ নিয়েছেন ভিডিপি সদস্যরা। স্থানীয়ভাবে যানবাহন সমন্বয়, চামড়া গাড়িতে তোলা এবং দ্রুত নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়ার কাজেও তারা সহযোগিতা করছেন। কয়েকটি এলাকায় নিরাপত্তা নিশ্চিতে তাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের চামড়া শিল্প দীর্ঘদিন ধরেই অব্যবস্থাপনা, কম দাম ও সংরক্ষণ সংকটে ভুগছে। এমন অবস্থায় তৃণমূল পর্যায়ে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করা গেলে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে সারাদেশে আরও বড় পরিসরে এই কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে। তাদের দাবি, দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত বিস্তৃত এই নেটওয়ার্ক কাজে লাগানো গেলে শুধু চামড়া শিল্প নয়, জাতীয় প্রয়োজনের বিভিন্ন ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

আগামী বছর বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনে তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—হাব। এবার সাধারণ প্যাকেজে খরচ ৪ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার টাকা। সোদি...
ভারত থেকে পুশ-ইন ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। রোববার বিজিবির এক বার্তায় এ তথ্য জানানো হয়।
ঈদ ঘিরে প্রধানমন্ত্রীর নেওয়া গণমুখী উদ্যোগে জবাবদিহিতা নিশ্চিত ও জনগণের আকাঙ্ক্ষার স্পষ্ট প্রতিফলন ঘটেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর...
ঈদুল আজহার ছুটিতে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্র ও ঐতিহাসিক স্থানে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। নরসিংদীর ড্রিম হলিডে পার্ক থেকে শুরু করে বরিশালের প্ল্যানেট পার্কের মতো বাগেরহাটের ঐতিহাসিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর