নয়াদিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে আহত এক বাংলাদেশির মৃত্যু

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৭:৪২ এএম

ভারতের নয়াদিল্লির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত বাংলাদেশিদের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। মারা যাওয়া বাংলাদেশির নাম মো. নুরুল আমিন বলে জানা গেছে। এ নিয়ে আগুনে বিভিন্ন দেশের মোট ২২ জনের মৃত্যু হলো।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, আগুনে মারা যাওয়া বাংলাদেশির মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনতে কাজ করছে তারা।

আগুনে বিশেষভাবে বাংলাদেশি দুটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেলে অবস্থান করা ওই পরিবার দুটি কাছের একটি হাসপাতালে চিকিৎসা নিতে দিল্লিতে গিয়েছিল।

বুধবার দক্ষিণ নয়াদিল্লির মালভিয়া নগরের একটি ভবনে এ আগুন লাগে। ভবনটির নিচতলায় একটি রেস্তোরাঁ ও ওপরের তলাগুলোতে হোটেল ছিল।

এ ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ৯ জন ভারতীয় নাগরিক ছাড়াও মোজাম্বিক, লাইবেরিয়া, নাইজেরিয়া ও উজবেকিস্তানের নাগরিক রয়েছেন। অগ্নিকাণ্ডে আহতের সংখ্যা ২৮ জন।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছে বাংলাদেশ। আজ সোমবার গুলশানস্থ কাতার দূতাবাসে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন স্থানীয়...
সাবেক রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের কবরস্থানে দাফন করা হয়েছে। দ্বিতীয় জানাজায় প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন।
শেখ হাসিনার আত্মসমর্পণ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ব্যক্তিগতভাবে দেশে ফেরার সুযোগ নেই। তাঁকে বাংলাদেশে আনতে হলে ভারত সরকারকেই আনুষ্ঠানিকভাবে...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর