আজও কর্মবিরতিতে সারা দেশের মেডিকেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা

৬ দফা দাবিতে আজও চট্টগ্রাম, রাজশাহী, বরিশালসহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে স্বাভাবিক রয়েছে হাসপাতালের সেবা কার্যক্রম।

আপডেট : ০৮ জুন ২০২৬, ১২:৪১ পিএম

৬ দফা দাবিতে আজও চট্টগ্রাম, রাজশাহী, বরিশালসহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে স্বাভাবিক রয়েছে হাসপাতালের সেবা কার্যক্রম।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো আজ সোমবারও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকেরা। তাদের কর্মসূচির সাথে একাত্মতা জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করছেন মেডিকেলের শিক্ষার্থীরা। দাবি মানা না হলে হাসপাতালে শাটডাউনের হুশিয়ারি দেন তারা।

একই দাবিতে, কর্মবিরতি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতালে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। 

বরিশালের শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করলেও তার প্রভাব পড়েনি সেবা কার্যক্রমে। চিকিৎসক ও মিড লেভেলের চিকিৎসকরা দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক।

এদিকে দ্রুত ইন্টার্ন চিকিৎসকদের কাজে যোগ দেয়ার আহ্বান হাসপাতাল কর্তৃপক্ষের। এছাড়া, ময়মনসিংহ, নোয়াখালী, ফরিদপুরসহ বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।  

কর্মসূচিতে অংশ নেওয়া এক ইন্টার্ন চিকিৎসক বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকদের বেতন ২০ হাজার থেকে উন্নীত করে ৩০ হাজার করতে হবে। এবং বেসরকারি ক্ষেত্রে যারা আছেন তাদের বেতন নির্দিষ্ট একটি আওতায় আনতে হবে।’

আরেকজন বলেন, ‘বেঁচে থাকার যে অধিকারগুলো সেগুলো আমাদেরকে দিতে হবে। আমরা সরকারের কাছে দাবি জানাই, অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের এই দাবিগুলো কার্যকরের ব্যবস্থা নিন।’

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘ইন্টার্নরা যখন কর্মবিরতিতে থাকবেন তখন সভাবতই মিড লেভেল এবং সিনিয়র চিকিৎসকদের ওপর একটা আকস্মিক এবং বড় চাপ পড়বে, সেটিই হচ্ছে। তারপরও আমাদের পরিচালক উনিও ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। দ্রুত এ বিষয়টি কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করছি।’ 

প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন জেলার প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একদিনে দেশের তিনটি বিভাগ সফর করবেন। আগামী ২০ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়...
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি করবে সরকার, পাশেই নির্মাণ করা হবে কেন্দ্রীয় কারাগার। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। 
ইমাম ও মুয়াজ্জিনদের আধুনিক কৃষি কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ করে নিরাপদ ও বিষমুক্ত খাদ্য...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর