পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তা বদলি

আপডেট : ১২ জুন ২০২৬, ০৮:০৩ এএম

পুলিশের উপ-কমিশনার ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি ও সংযুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আবু সাইমকে পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে বদলি, একই সঙ্গে পঞ্চগড় থেকে ঢাকায় পুলিশ অধিদপ্তরের রিপোর্টকৃত পুলিশ সুপার মিজানুর রহমানকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মনিরুল ইসলামকে মৌলভীবাজারের পুলিশ সুপার হিসেবে বদলি, অপরদিকে পুলিশ সুপার (মৌলভীবাজার) ঢাকায় পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত মো. রিয়াজুল ইসলামকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর পুলিশ সুপার, নোয়াখালীর পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে সিআইডিতে বদলি, এছাড়া ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে ঝিনাইদহের পুলিশ সুপার, ঝিনাইদহ (পুলিশ সুপার) পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত  মো. মাহফুজ আফজালকে এপিবিএনে বদলি করা হয়েছে।

এছাড়াও, সিআইডির বিশেষ পুলিশ সুপার ও ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অপরদিকে, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও বর্তমানে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এবং পুলিশ অধিদপ্তর ঢাকায় রিপোর্টকৃত মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। 

একই আদেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. রাজীব ফরহান এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সন্ত্রাস-চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে অগ্রগতি দেখাতে না পারলে সেসব পুলিশ কর্মকর্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সকালে রাজধানীর রাজারবাগে...
বাংলাদেশ পুলিশের তিন অতরিক্ত উপপুলিশ কমিশার (এডিসি) ও চার সহকারী কমিশনারকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার থেকে জারি করা এক প্রজ্ঞাপনে  এসব কর্মকর্তাকে বদলি ও...
পুলিশ প্রশাসনে বড় রদবদল এনে দুই ডিআইজিসহ ১৭ জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) নতুন...
বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর