মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী 

আপডেট : ১৭ জুন ২০২৬, ১১:৩৩ এএম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে তিনি যাচ্ছেন মৌলভীবাজারে।

আজ বুধবার ঢাকা থেকে সকাল ৯টা ৩৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।  

বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে তিনি সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশে যাত্রা করেন।

এর আগে গুলশানের বাসা থেকে সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, ‘ফ্যামিলি কার্ড বিতরণ এবং জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব কর্মসূচি শেষ করে রাতে ঢাকায় ফিরবেন তিনি।’

সিলেট থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌঁছে দুপুর ১টায় ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তাঁর দিনের কর্মসূচি শুরু করবেন।

এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজারে উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন তারেক রহমান।

সেখান থেকে প্রধানমন্ত্রী দুসাই রিসোর্টে দলীয় নেতাদের সঙ্গে আয়োজিত এক সভায় অংশ নেবেন। এরপর বিকেলে ঢাকায় ফেরার উদ্দেশে আবারও সিলেটের পথে রওনা দেবেন।

দেড় দশকের বেশি সময় লন্ডন থাকার পর গত বছর ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনি প্রচারাভিযানে মৌলভীবাজার যান তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রী হিসেবে এবারই প্রথম মৌলভীবাজারে গেছেন তারেক রহমান।

আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ...
প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে সমাজ ও দেশের জন্য ইতিবাচকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটে কর্মরত সাংবাদিকদের...
এ বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এমনটা বিএনপির চাওয়া উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ গঠনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের...
আলজেরিয়ার বিপক্ষে ৩–০ গোলের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা। টানটান উত্তেজনার এই ম্যাচে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। তবে তাঁকে নিয়ে এখন বিতর্কও ছড়িয়েছে।
শরীয়তপুরের ডামুড্যায় এস্কেভেটর দিয়ে উর্বর কৃষিজমি বিনষ্ট এবং এলজিইডির গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করার অভিযোগে এক ইউপি সদস্যকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আরেকজনকে ৪...
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ভারত কখোনো সম্মানজনকভাবে সম্পর্ক ডিল করে নাই। তারা শুধু শেখ পরিবার আর আওয়ামী লীগের সাথে সম্পর্ক বজায় রেখেছে।
যুক্তরাষ্ট্রের অ্যারোহেড স্টেডিয়ামে সরাসরি আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচ উপভোগ করলেন অভিনেত্রী নাদিয়া আহমেদ ও তাঁর স্বামী অভিনেতা এফ এস নাঈম। প্রিয় দলের বড় জয় এবং লিওনেল মেসির হ্যাট্রিকে উচ্ছ্বাসে...
লোডিং...

এলাকার খবর