ভারত শুধু শেখ পরিবারের সাথে সম্পর্ক রেখে এসেছে: ব্যারিস্টার ফুয়াদ

আপডেট : ১৭ জুন ২০২৬, ১২:৩৮ পিএম

ভারত সবসময় শুধু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ও তাঁর দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সম্পর্ক বজায় রেখে এসেছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

আজ বুধবার রাজধানীতে সীমান্তে হত্যা, পুশ-ইন ও কাঁটাতারের রাজনীতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ভারত কখোনো সম্মানজনকভাবে সম্পর্ক ডিল করে নাই। তারা শুধু শেখ পরিবার আর আওয়ামী লীগের সাথে সম্পর্ক বজায় রেখেছে।

বাংলাদেশে থাকা সকল কূটনীতিককে সীমান্তে নিয়ে গিয়ে ভারত কী ধরনের অপরাধ এবং আন্তর্জাতিক আইন ভাঙছে তা দেখানোর অনুরোধ করেন তিনি।  

ব্যারিস্টার ফুয়াদ বলেন, যাদের হত্যা করা হয়েছে তাদের পরিপূর্ণ তালিকার পাশাপাশি ক্ষতিপূরণ দিতে হবে। পুশ–ইন করার কিছু নিয়ম আছে। সেই নিয়মের তোয়াক্কা না করে মধ্যরাতে ভারত বাংলাদেশে লোক পাঠাচ্ছে।

তিনি বলেন, দুটি স্বাধীন রাষ্ট্রে যেমন পররাষ্ট্র নীতি থাকা দরকার সেই অনুযায়ী চলতে হবে।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া নিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, এটি বাংলাদেশকে অপমান করা হয়েছে।

এদিকে, সরকার পুশ-ইন ঠেকাতে কার্যকর কোনো ভূমিকা রাখছে না বলে অভিযোগ করেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সংসদে বিভিন্ন বিষয়ে হাস্যরস হলেও পুশ-ইন নিয়ে আলোচোনার সময় দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে উদযাপিত হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন। বর্তমানে তিনি এই স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনে ভাইস...
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন রুমিন ফারহানা। জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐকমত্যের ভিত্তিতে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামে নতুন দুটি ইউনিয়নের নামকরণ নিয়ে সংসদে আলোচনা-সমালোচনা। প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেছেন, প্রশাসনিক যাচাই-বাছাই ও গণশুনানির ভিত্তিতেই নাম নির্ধারণ করা হয়েছে, সন্তানদের...
আওয়ামী লীগের মতো একটি বড় দলের কর্মকাণ্ড নিষিদ্ধ রেখে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আজ সোমবার সকালে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। আগামী ২৩ জুন ওই প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে একটি জরুরি বার্তা পাঠানো...
দেশের বাজারে সোনার দাম আবার কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমে ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। শুক্রবার সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।
দেশে হামে মৃত্যুর হার প্রায় ৫০ শতাংশ কমলেও আক্রান্তের সংখ্যা এখনো উদ্বেগজনক। গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ হামে আক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞরা শিশুদের অপুষ্টি ও দুর্বল...
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দিয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া পাবলিক পরীক্ষা আইন পাস হওয়ায়...
লোডিং...

এলাকার খবর