সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আপডেট : ১৭ জুন ২০২৬, ১২:১৭ পিএম

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে সবশেষ ২৪ ঘণ্টার এ হিসাব জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুজন ও শামসুদ্দীন হাসপাতালে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন প্রায় ২৮৪ জন রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন ৯৪ জন ও এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় একজন রোগী ল্যাব টেস্টে শনাক্ত হয়েছেন। পাশাপাশি একই সময়ে এ রোগের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় ৩২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে মারা যাওয়া শিশুদের মধ্যে চারজনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এদের অধিকাংশই হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জন্ডিসসহ নানা জটিল রোগে ভুগছিল। 

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফলিমারী এলাকায় নিখোঁজের একদিন পর ভুট্টা খেত থেকে নন্দিনী নামের এক সাত বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলমের বিরুদ্ধে। অভিযোগের পরপরই তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার...
সিলেটে উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। শিশুদের পাশাপাশি নানা বয়সীদের সংক্রমণ ও মৃত্যুতে দুশ্চিন্তায় অভিভাবকরা। হাম ও হামের উপসর্গে এই বিভাগে মৃতের সংখ্যা ৬৫ জন। চিকিৎসকরা বলছেন,...
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও হাইয়েস গাড়ির সংঘর্ষে ৪ বছর বয়সী জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ওই দুই শিশুর নাম ইজাজ ও ইহান। আজ বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার  বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা...
সিনেপ্রেমীদের জন্য প্রায়শই নানারকম আয়োজন করে থাকে জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। সাম্প্রতিক...
মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি তুলা উৎপাদনকারী কারখানায় অতিরিক্ত সময় (ওভারটাইম) কাজ করার সময় অসাবধানতাবশত মেশিনে পড়ে এক শ্রমিকের ডান হাত কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে।
চট্টগ্রামের ইপিজেড এলাকায় ৪ বছর বয়সী শিশু আয়াতকে হত্যা ও মরদেহ ছয় টুকরো করে গুমের দায়ে আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করলেন লিওনেল মেসি। ৩–০ গোলে জয় পেয়েছে তাঁর দল আর্জেন্টিনা। এ যেন অন্য এক মেসি! মাঠেই কাঁদতে দেখা গেল তাঁকে।
লোডিং...

এলাকার খবর