টিভি ফুটেজ ও শিক্ষকদের তথ্য-উপাত্তে শাপলা চত্বর তদন্ত

শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিভিন্ন টেলিভিশনের ফুটেজ ও নতুন তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। তদন্তে ৫৮ জন নিহত হওয়ার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আপডেট : ১৯ জুন ২০২৬, ১২:৩১ পিএম

মানবতাবিরোধী অপরাধের অন্তত ২২টি মামলা এখন চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তবে এ মুহূর্তে আলোচনার কেন্দ্রে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের মামলা। হত্যাকাণ্ডের অধিকতর তদন্তের জন্য কয়েকটি টেলিভিশনের কাছ থেকে ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তথ্য-উপাত্ত দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। 

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, একজন অপরাধীও যাতে পার না পায়, এজন্য তদন্তে সবদিক খতিয়ে দেখা হচ্ছে। হেফাজতের নেতা-কর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও আওয়ামী লীগের হামলার সুনির্দিষ্ট প্রমাণ জড়ো করতে ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বিভিন্ন টেলিভিশন থেকে। এছাড়া তথ্য-উপাত্ত দিতে এগিয়ে এসেছেন দুটি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও। অধিকতর তদন্তে ট্রাইব্যুনাল থেকে আরও দুই মাস সময় নেওয়া হয়েছে।

এদিকে এ মামলায় গ্রেপ্তার সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা। তদন্তে ৫৮ জন হত্যার প্রমাণ মিললেও, কেন একাত্তর টিভিতে কেউ হতাহত হয়নি বলে প্রচার করা হয়, তা নিয়ে জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তারা। এ মামলায় সাবেক আইজিপি বেনজীর আহমেদও আসামি হতে পারেন।

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের অভিযোগপত্রের জন্য গেল ৭ জুন আরও দুই মাসের সময় বাড়ায় আদালত। অভিযোগপত্র দাখিলের পরবর্তী তারিখ ১০ আগস্ট।

 

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ ৩ অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে রায় বৃহস্পতিবার। 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার ৬৩ শতাংশ আসামিই পলাতক। এদের অনেকে দেশে থাকলেও রয়েছে ধরাছোয়ার বাইরে। আর ইন্টারপোলের মাধ্যমে বিদেশে পলাতকদেরও গ্রেপ্তার করা...
দুই বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশন সন্তুষ্ট। তবে জুলাই মানবতাবিরোধী অপরাধের অনেক মামলার তদন্তই শেষ হয়নি এখনও। দেড় বছরের বেশি সময় ধরে গ্রেপ্তার থাকলেও সুনির্দিষ্ট...
বিশ্বকাঁপানো হলি আর্টিজান বেকারির জঙ্গি হামলার কথা নিশ্চয়ই ভুলে যায়নি দেশের মানুষ। দশ বছর আগের এই ঘটনায় দণ্ডপ্রাপ্ত ৬ আসামি বেকসুর খালাসের আবেদন করেছে উচ্চ আদালতে। বিচারিক আদালত তাদের...
কক্সবাজারের ইনানীর গভীর নলকূপের আগুন এখনো নেভানো সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচের গ্যাস থেকেই আগুনের ঘটনা ঘটেছে। এরই মধ্যে নমুনা সংগ্রহ করেছে বাপেক্স। এদিকে, আগুন নিয়ন্ত্রণে...
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে ট্রেনের একটি বোগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে।
টঙ্গীর উওরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদী থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয় বলে...
জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর