সিলেটসহ তিন বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

আবহাওয়া অফিসের পূর্বাভাসে দেখা যাচ্ছে আগামী তিনদিনে ময়মনসিংস, রংপুর ও সিলেট বিভাগ ও তৎসংলগ্ন উজানে ভারতের প্রদেশসমূহে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।

আপডেট : ২১ জুন ২০২৬, ০৪:১৭ পিএম

আগামী তিনদিন ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। রোববার সকালে কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান এ তথ্য জানান। 

সরদার উদয় রায়হান বলেন, ‘তিস্তা, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে। শিগগিরই তা বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে ধরলা ও দুধকুমার নদীর পানিও বেড়েছে।’ 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরও বলেন, ‘ধারাবাহিক বৃষ্টিতে এসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। উজানের ঢলে অব্যাহত পানি বাড়ায় খোলা হয়েছে তিস্তা ব্যারেজের জলকপাট।’ 

আবহাওয়া অফিস বলছে, ভারতের কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টির জেরে প্লাবিত হতে পারে দেশের নিম্নাঞ্চল।

সরদার উদয় রায়হান বলেন, ‘বর্তমানে তিস্তা নদীর ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে, সুরমা নদীর সিলেট ও সুনামগঞ্জের কিছু পয়েন্টে, সুমেশ্বরী নদীর নেত্রকোণা জেলাতে বিপৎসীমার কাছাকাছি। অর্থাৎ, সতর্কতা সীমায় প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে দেখা যাচ্ছে আগামী তিনদিনে ময়মনসিংস, রংপুর ও সিলেট বিভাগ ও তৎসংলগ্ন উজানে ভারতের প্রদেশসমূহে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একদিনে দেশের তিনটি বিভাগ সফর করবেন। আগামী ২০ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়...
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, সংস্কৃতি আমাদের জাতীয় অর্থনীতির সঙ্গে জড়িত। চিত্রশিল্পীদের ভালো বাজার রয়েছে। তবে মানুষ আনন্দের জন্যও ছবি আঁকে।
আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ মঙ্গলবার রংপুরে একটি...
পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে উপকূলজুড়ে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে চট্টগ্রাম,...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর