সেনা মোতায়েনের যে ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপতৎপরতা রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

আপডেট : ২২ জুন ২০২৬, ০৩:৪৬ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েনের করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়নি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন করা হয়েছে।’

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে সেনা মোতায়েনের জন্য চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সে হিসেবে ২২ থেকে ৩০ জুন ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ হিসেবে মাঠে থাকবে সেনাসদস্যরা।

এদিকে রাজধানীসহ দেশের অন্তত ৭০টির বেশি জায়গায় মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে লম্বা হচ্ছে মিছিল। এতে যোগ দিচ্ছেন দলটির তৃণমূলের নেতা-কর্মীরা।

২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাশকতা এড়াতে ঢাকাসহ ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। আজ সোমবার এতথ্য জানানো হয়েছে।
পুলিশের সাবেক আইজিপি দুবাইয়ে আটক বেনজীর আহমেদকে দেশে ফেরাতে মামলার নথিপত্রসহ প্রত্যর্পণ আবেদন সংযুক্ত আবর আমিরাতে মেইল করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। আগামী ২৩ জুন ওই প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে একটি জরুরি বার্তা পাঠানো...
মিয়ানমার ও ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান...
কাগজে-কলমে শতাধিক শিক্ষার্থী থাকলেও বাস্তবে উপস্থিতি মাত্র দুই-তিনজনের। নিয়মিত বেতন পেলেও শিক্ষকদের সময় কাটে আড্ডা দিয়ে। কুড়িগ্রামের রাজারহাটের বিদ্যানন্দ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি নদী ভাঙনের কারণে...
‘ইতোমধ্যে পাঁচ লাখ শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস তুলে দেওয়া হয়েছে। আগামী জুলাইয়ের বাজেটের পর পর্যায়ক্রমে দেশের সব স্কুল শিক্ষার্থীদের ইউনিফর্ম দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা অত্যন্ত...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১৩৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে মোট মৃত্যু ১০ জন এবং আক্রান্ত ৫ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ঝিনাইদহের কালীগঞ্জে শিশু তোয়া ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামির ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ এবং মরদেহ গুমের ঘটনায় আরও ৭ বছর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর