কাগজে-কলমে শতাধিক, বাস্তবে উপস্থিত থাকে ২-৩ শিক্ষার্থী

আপডেট : ২২ জুন ২০২৬, ০৫:২৯ পিএম

কাগজে-কলমে শতাধিক শিক্ষার্থী থাকলেও বাস্তবে উপস্থিতি মাত্র দুই-তিনজনের। নিয়মিত বেতন পেলেও শিক্ষকদের সময় কাটে আড্ডা দিয়ে। কুড়িগ্রামের রাজারহাটের বিদ্যানন্দ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি নদী ভাঙনের কারণে জায়গা বদলের পর থেকেই এই হাল। বিদ্যালয়টি আগের স্থানে পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের। এ বিষয়ে তদন্ত কোরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা শিক্ষা কর্মকর্তার।

রাজারহাটের নাজিমখান ইউনিয়নের বিদ্যানন্দ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সরকারি নথিতে ১১০ জন, তবে ক্লাস করে মাত্র ২ থেকে ৩ জন। শিক্ষকের সংখ্যা আটজন। 

২০১৭ সালে নদী ভাঙনের কারণে বিদ্যালয়টি বিদ্যানন্দ ইউনিয়ন থেকে সরিয়ে নাজিমখান ইউনিয়নে নেওয়া হয়। এরপর থেকে কমেছে ছাত্রছাত্রী। এলাকাবাসী বলছেন, দূরত্ব বাড়ায় আরেকটি ইউনিয়নে গিয়ে ক্লাস করা শিক্ষার্থীদের জন্য কষ্টকর। এছাড়া চরাঞ্চলে ক্লাস নিতে যেতে চান না শিক্ষকরাও।

অভিযোগ আছে, বেশিরভাগ সময় বিদ্যালয়ে আসেন না প্রধান শিক্ষক লোকনাথ বর্মণ। স্থানীয় জনপ্রতিনিধিও ছাত্র-ছাত্রী কমে যাওয়ার জন্য শিক্ষকদের গাফিলতিকে দায়ী করেন। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি কোনো শিক্ষকই ।  
 
রাজারহাট ইউপি চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম বলেন, ‘জায়গার ব্যবস্থা আমি করে দিয়েছিলাম এবং ঘরও করে দিয়েছিলাম। শুধু শিক্ষকদের গাফিলতিতে এই অবস্থা। শিক্ষকরা চরে গিয়ে ক্লাস করতে চান না।’

প্রতিষ্ঠানটিতে প্রতি মাসে ব্যয় ৩ লাখ টাকা। অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থার আশ্বাস জেলা শিক্ষা কর্মকর্তার। 
 
কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে আমি খোঁজ নেব এবং তদন্ত করে ব্যবস্থা নেব। একদম ছাত্র থাকবে না কিন্তু শিক্ষক বেতন পাবে এমনটা হতে পারে না’

কাগজে-কলমেই শুধু নয়, বিদ্যালয়টিতে প্রকৃত শিক্ষার্থী সংখ্যা বাড়াতে এবং চরাঞ্চলে শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নের জন্য কার্যকর উদ্যোগের দাবি অভিভাবকদের।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর