চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। দালিয়ানে তিনি দুদিন ব্যস্ত কর্মসূচিতে থাকবেন। এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে চীনে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের মূল কর্মসূচি শুরু হবে। 

আপডেট : ২২ জুন ২০২৬, ০৩:২৯ পিএম

মালয়েশিয়ায় দুদিনের সফর শেষ করে সোমবার বিকেলে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দালিয়ান রওনা হয়েছেন। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। দালিয়ানে তিনি দুদিন ব্যস্ত কর্মসূচিতে থাকবেন। এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে চীনে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের মূল কর্মসূচি শুরু হবে। দালিয়ানে বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্ম মন্ত্রী জুলফিকলি হাসান।

এ সময়ে বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাই কমিশনার শাহানারা মলিকা উপস্থিত ছিলেন।

গত রোববার দুদিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া আসেন।

মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমবাজার খুলে দেওয়া, বাংলাদেশি শ্রমিক নিয়োগ বৃদ্ধি, এফটিএ, আরসিইপিতে যোগদান, হালাল শিল্প, এআই, সেমিকন্ডাক্টর ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ সোমবার সকালে মালয়েশিয়ার পুত্রজায়ায় যৌথ সংবাদ সম্মেলনে...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে পুনরায় মনোযোগ দেবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এমনটাই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এ যুদ্ধে ওয়াশিংটনের সম্ভাব্য সম্পৃক্ততা চিন্তায় ফেলেছে ইউরোপীয়...
স্বাস্থ্য অধিদপ্তরের জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৩ হাজার ৭৫৫ শিশুর। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ১৭১ শিশুর। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ চার...
রোববার ৯৯৯ নম্বরে এক ব্যক্তি কাতরাতে কাতরাতে ফোন করে জানান, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গুলি করে বাসার ভেতরে তালা মেরে রেখে গেছে। তিনি দ্রুত সহায়তার অনুরোধ করেন। ওই ব্যক্তি নিজের নাম ফয়সাল এবং...
৫ লাখ ২৫ হাজারের কম জনসংখ্যার একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের সামনে এখন কিংবদন্তি হওয়ার হাতছানি। বিশ্বকাপের অভিষেকেই স্পেনের সাথে ড্র করে তারা বড় চমক দেখিয়েছে। রোববারের ম্যাচে দুইবারের...
লোডিং...

এলাকার খবর