বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩ সমঝোতা সই

চীনের বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী লি কিয়াং। সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে, যা দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও জোরদার করবে।

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৬:৪৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট হলে এসে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী তাঁকে স্বাগত জানান। এদিন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

এর আগে প্রধানমন্ত্রীকে ‘লাল গালিচা’ সংবর্ধনা ও ‘গার্ড অব অনার’ প্রদান করে মঞ্চে নেওয়া হয়। অভিবাদন মঞ্চে তারেক রহমান ও লি কিয়াংকে সশস্ত্র সালাম দেয় চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন। 

প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২১ জুন দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় যান। ১৭ ফেব্রুয়ারি সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ায় ছিল প্রধানমন্ত্রীর প্রথম সরকারি সফর। মালয়েশিয়ায় দুইদিনের সফর শেষে সোমবার রাতে প্রথমে চীনের দালিয়ান যান প্রধানমন্ত্রী। সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেন। দুই দিনের বিভিন্ন কর্মসূচি শেষ করে বুধবার দালিয়ান থেকে হাই স্পিড (বুলেট ট্রেন) ট্রেনে বেইজিং যান।

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরসূচিতে গ্রেট হলে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক হবে। এই বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। 

 

টিআইবির জাতীয় খানা জরিপ ২০২৫ অনুযায়ী, ২০২৩ সালের তুলনায় দেশে সেবাখাতে ঘুষ ও দুর্নীতি বেড়েছে। ঘুষ লেনদেনের প্রাক্কলিত পরিমাণ ১২ হাজার ৬৩৩ কোটি টাকা, সবচেয়ে বেশি অভিযোগ পাসপোর্ট ও বিআরটিএ সেবায়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানিসম্পদ মন্ত্রী লি গোওইং। এতে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।
প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ব্যবসায়ীদের উদ্দেশে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়...
আগামী ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে বাংলা কিউআর। বাংলাদেশ ব্যাংক বলছে, একক কিউআর ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও নিরাপদ; কমবে নগদ টাকার ব্যবহার ও প্রতারণার...
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলায় এক জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আলোচিত এ মামলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের...
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ খুবই কম বলে উদ্বেগ জানিয়েছে সানেম। সংস্থাটি বলছে, বিদ্যুৎ বিভাগের মোট উন্নয়ন ব্যয়ের মাত্র আড়াই শতাংশ এ খাতে বরাদ্দ রাখা হয়েছে, যা জ্বালানি...
চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ৪৮ শতাংশ। আইএমইডির তথ্য অনুযায়ী, এটি গত ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন বাস্তবায়ন হার। উন্নয়ন প্রকল্পে ব্যয় হয়েছে ১ লাখ...
লোডিং...

এলাকার খবর