চীনের করিডর: আঞ্চলিক–আন্তর্জাতিক ঝুঁকি বিবেচনার তাগিদ

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৫:৪৬ পিএম

চীনের অর্থনৈতিক করিডরের প্রস্তাব নতুন নয় উল্লেখ করে একে এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে বাংলাদেশের লাভ-ক্ষতি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ঝুঁকি বিবেচনার তাগিদ দিয়েছেন তাঁরা। বিশেষজ্ঞরা মনে করেন, স্বাক্ষর করা সমঝোতা স্মারকগুলোর মাধ্যমে বাংলাদেশের কর্মপরিকল্পনা বুঝতে চাইছে চীন।

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে যান অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী চীনে। সফরে বাণিজ্য-বিনিয়োগসহ ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির পর চীনের সঙ্গে বাংলাদেশ কীভাবে এগোবে, তা দেখতে চায় বেইজিং। টু প্লাস টু করার কথা স্মরণ করিয়ে ড. ইমতিয়াজ বলেন, চীনের স্পষ্ট বার্তা, নিরাপত্তা প্রশ্নে যুক্তরাষ্ট্রের সমান সুবিধা চাইবে চীনও।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদ বলেন, ‘বাংলাদেশের সাথে চীনের যে এমওইউগুলো সই হয়েছে সেগুলোর মাধ্যমে আমার মনে হয় চীনও দেখতে চাচ্ছে বাংলাদেশ কীভাবে হোমওয়ার্কটা করবে। এখন কাজের দায়িত্বটা অনেকটা বাংলাদেশের ওপর পড়ল। কারণ, যেহেতু বাংলাদেশ নির্বাচনের তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে একটা এগ্রিমেন্ট করেছে, যে এগ্রিমেন্ট নিয়ে এখনো সমালোচনা হচ্ছে। সেই এগ্রিমেন্টটার ভবিষ্যৎ কী এগুলো তারা দেখতে চাইবে। যে টু প্লাস টু করেছে সেটা নিয়ে তারা স্পষ্ট একটা বার্তা দিয়েছে যে নিরাপত্তা প্রশ্নে আমেরিকাকে যদি কোনো সুবিধা দিতে হয়, একই রকম সুবিধা চীনকেও দিতে হবে। আমি মনে করি বাংলাদেশের পলিসিমেকারদের দুপা যদি দেশের ভেতরে থাকে তাহলে কোনো ঝামেলা হওয়ার কথা না। কিন্তু এক পা যদি বাইরে থাকে, বিশেষ করে এক পা যদি পশ্চিমা দেশে থাকে তাহলে এমওইউ বাস্তবায়ন করা কিন্তু ঝামেলা হবে।’

বেইজিংয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডরের প্রস্তাব দেওয়া হয়। এর মূলে রয়েছে বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে সড়ক, রেল ও সমুদ্রপথে সংযুক্ত করা; আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করা এবং পণ্য পরিবহনের সময় ও ব্যয় কমানো। বিশ্লেষকেরা বলছেন, প্রস্তাবটি যাচাই-বাছাই করে এগিয়ে নেওয়া উচিত।

সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ বলেন, ‘এটা কোনো নতুন প্রপোজাল না। এটা আগে থেকেই। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসতেছে। চীনের সাথে এইবারের আলাপে কথাটা কি তিন দেশের কথা হয়েছে না কি চার দেশের কথা হয়েছে তা নিয়ে দুই রকমের বক্তব্য শুনছি। কেউ বলছেন বিসিআইএম—বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার—সেইটাকে পুনরুজ্জীবিত করার চিন্তা করা হচ্ছে। কেউ কেউ বলছেন, না শুধু বিসিএম—যেটাই হয়, এ দুটো নিয়ে আগেই আলোচনা হয়েছে। সুতরাং এটা নতুন কোনো উদ্যোগ নয়। কিন্তু এই উদ্যোগটার দিকে এগিয়ে যাওয়া দরকার আমাদের। এই করিডরের কথা অনেক আগে থেকেই ছিল। এটা সব রকমের কাজের জন্য। বাণিজ্য বলেন, অন্যান্য বিষয় বলেন। করিডর বলতে আমরা যে রকম বুঝি, আমরা যে রকম অন্য করিডরের কথা বলি—সেরকম না ব্যাপারটা। আগে যেমন বলা হয়েছিল মিয়ানমারকে একটি মানবিক সহায়তা করিডরের কথা—সেটার সাথে এটার কোনো তুলনা নাই।’

এই করিডরকে চীনের বৃহত্তর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে দেখছেন অনেকে। মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি করিডর বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ মনে করছেন বিশেষজ্ঞরা।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতায় দ্রুত সম্ভাব্যতা জরিপ শেষ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বাজেটের মধ্যেই কাজ শুরুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
প্রস্তাবিত মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডরের বিষয়টি এখনও আলোচনা পর্যায়েই আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর মিয়ানমার ও চীন সফর নিয়ে পররাষ্ট্র...
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মালয়েশিয়া ও চীন সফরের অর্জন ব্যক্তিগত নয়, বাংলাদেশের অর্জন। সফরে ১৭টি এমওইউ, বিনিয়োগ, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা তুলে ধরা হয়।
বাংলাদেশিসহ অনভিবাসী ভিসাধারীদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিল এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য হওয়ার ঝুঁকির কথা জানিয়ে পর্যাপ্ত আর্থিক...
মহররম উপলক্ষে প্রচারিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে পাকিস্তানের সংবাদভিত্তিক টেলিভিশন ‘জিও নিউজ’–এর সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করেছে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা। সংস্থাটি জানিয়েছে,...
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের অর্থবিল পাস হয়েছে। নতুন অর্থবিলে করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, কালো টাকা সাদা করার সুযোগ বাতিল এবং ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। রাজস্ব আহরণ বৃদ্ধি, কর প্রশাসনের আধুনিকায়ন, কর ফাঁকি রোধ ও করদাতাবান্ধব সেবা নিশ্চিত করাই হবে তার প্রধান চ্যালেঞ্জ।
গত ১২ জুন রাতে চট্টগ্রাম নগরীর লালখান বাজার মোড়ে অটোরিকশা আটকে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে খুলশী থানায় নিয়ে যায় পুলিশ। এসময় তাকে মারধরের অভিযোগ ওঠে। পরে ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের ফোন পেয়ে...
লোডিং...

এলাকার খবর