ফরিদপুর থেকে কুমিল্লায় গিয়ে ‘প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা’, কিশোরী আটক

ফরিদপুর থেকে কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায় কিশোরী। অভিযোগ উঠেছে, প্রেমিকের পরিবারের সঙ্গে সমঝোতা না হওয়ায় সাঈদ আব্দুল্লাহ সিয়ামকে (২২) ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার পর ওই কিশোরীকে আটক করেছে পুলিশ।

আপডেট : ২৯ জুন ২০২৬, ০১:২২ পিএম

ফরিদপুর থেকে কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায় কিশোরী। অভিযোগ উঠেছে, প্রেমিকের পরিবারের সঙ্গে সমঝোতা না হওয়ায় সাঈদ আব্দুল্লাহ সিয়ামকে (২২) ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার পর ওই কিশোরীকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার ভোরে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) ওই চৌদ্দগ্রামের হাজী এনামুল হকের ছেলে। আটক কিশোরীর বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন।

স্থানীয় ও স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, প্রায় তিন বছর ধরে সিয়াম ও কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গতকাল রোববার সন্ধ্যায় ফরিদপুর থেকে কুমিল্লায় সিয়ামের বাড়িতে যায় ওই কিশোরী। এ সম্পর্কের জেরে বিয়ে ও গর্ভাপাতের বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে রোববার রাতে কিশোরী সিয়ামের বাড়িতে বসে এবং বিয়ের কথা বলে। স্বজনদের অভিযোগ, এসব নিয়ে সমঝোতা না হওয়া বাকবিতন্ডার সময় সোমবার ভোরে সিয়ামকে ছুরি দিয়ে আঘাত করে ওই কিশোরী। পরে গুরুতর আহত অবস্থায় সিয়ামকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে এবং অভিযুক্ত কিশোরীকে আটক করেছে।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেমের সম্পর্ক, গর্ভধারণ ও গর্ভপাতসংক্রান্ত তথ্য উঠে এসেছে। তবে এসব বিষয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।

হবিগঞ্জের নবীগঞ্জে জুবা আক্তার নামে এক কিশোরীকে হাত-পা বেঁধে গলা কেটে ও শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া...
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কনসার্ট নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলেজের পেছনে ছাত্রাবাসের ভেন্যুতে। মূল কলেজের সামনের মাঠে বিশাল প্যান্ডেলে এখন শুধু...
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নারীদের গোসলের সময় গোপনে ছবি ধারণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারী-পুরুষ-শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে হত্যা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। রোববার রাত সাড়ে ৮টায় পীরগঞ্জের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দেশে গ্যাস অনুসন্ধানের বিষয়টি আলোচনায় উঠে আসে। নতুন...
লোডিং...

এলাকার খবর