বাংলাদেশিসহ অনভিবাসী ভিসাধারীদের মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা 

বাংলাদেশিসহ অনভিবাসী ভিসাধারীদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিল এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য হওয়ার ঝুঁকির কথা জানিয়ে পর্যাপ্ত আর্থিক প্রস্তুতি নিয়ে ভ্রমণের পরামর্শ দেওয়া হয়েছে।

আপডেট : ২৭ জুন ২০২৬, ০১:৩৬ পিএম

বিদেশি নাগরিকদের উদ্দেশে নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিলসহ কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। শনিবার মার্কিন দূতাবাস, ঢাকার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, কোনো বিদেশী দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তারা কঠোর পরিণতির সম্মুখীন হতে পারেন। অনভিবাসী ভিসাধারীরা এসব সুবিধার অপব্যবহার করলে তাদের ভিসা বাতিল হতে পারে।  

সতর্কবার্তায় উল্লেখ করা হয়, এ ধরনের কর্মকাণ্ডের কারণে সংশ্লিষ্ট ব্যক্তির বর্তমান ভিসা বাতিল হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও তিনি অযোগ্য বিবেচিত হতে পারেন।

এ কারণে যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করা ব্যক্তিদের পর্যাপ্ত আর্থিক প্রস্তুতি নিয়ে যাওয়ার এবং নিজেদের খরচ বহনের সক্ষমতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মালয়েশিয়া ও চীন সফরের অর্জন ব্যক্তিগত নয়, বাংলাদেশের অর্জন। সফরে ১৭টি এমওইউ, বিনিয়োগ, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা তুলে ধরা হয়।
প্রথমবার পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক তথ্য আদান-প্রদানে সম্মত হয়েছে চীন ও বাংলাদেশ। এখন থেকে দুই দেশ এই বিষয় নিয়ে নিয়মিত বৈঠক করবে। শুক্রবার চীনের বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন...
ভারত থেকে সম্প্রতি কাউকে পুশ-ইন করতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে তিনি বলেছেন, যদি সেদেশে কোনো বাংলাদেশি থাকে, তবে যাচাই–বাছাইয়ে ফেরানো হবে।
চীনের বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী লি কিয়াং। সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে, যা দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও জোরদার...
ইলিশ আর বাঙালিয়ানাকে এক সুতোয় বাঁধা বললে মোটেও ভুল হবে না। যে দেশের রুপালি ইলিশের সুবাস ছড়ায় পুরো বিশ্বে, সেই দেশেই কি এবার ফুরিয়ে আসছে ইলিশের দিন? টানা ২০ বছর ইলিশের রেকর্ড উৎপাদনের পর, গত ৩...
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ফাতিহা পাঠ ও দোয়ায় করেন তিনি।
দেশের জ্বালানি নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি ব্যয় সাশ্রয়ে ইলেকট্রিক ভেহিকল বা ইভি প্রযুক্তির বিকল্প নেই। তবে বিনিয়োগের বাস্তবতা বিবেচনায় নিয়ে চার্জিং অবকাঠামো, বিদ্যুৎ সরবরাহ ও ব্যাটারি ব্যবস্থাপনায় ধাপে...
‎লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে সামিয়া আক্তার (২৭) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত্যুর পর তার মরদেহ হাসপাতালের মর্গে রেখে অভিযুক্ত স্বামী হাফিজ মোল্লা পালিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর