৩২ হাজার প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটল

আপডেট : ০২ জুলাই ২০২৬, ১২:৫১ পিএম

মামলার জটিলতায় বছরের পর বছর আটকে থাকা ২৬ হাজারেরও বেশি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নিয়োগে আর বাধা নেই বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে অন্যান্য কারণে আটকে থাকা আরও ৬ হাজার স্কুলেরও প্রধান শিক্ষক পদে নিয়োগের জটিলতাও দূর হল।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

 অ্যাটর্নি জেনারেল জানান, সরকার ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক স্কুলকে জাতীয়করণ করে। তখন সেসব স্কুলের শিক্ষকরাও সরকারি বেতনভুক্ত হন। কিন্তু সেসময় প্রনিত বিধান অনুযায়ী পূর্বের প্রধান শিক্ষকরা সহকারী শিক্ষক হিসেবে স্কুলগুলোতে যুক্ত হন।

 তিনি জানান, প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত মেনে নিলেও পরে তারা পূর্বের প্রধান শিক্ষকের পদ ফিরে পেতে এবং নিয়োগের সংশ্লিষ্টরবিধান চ্যালেঞ্চ করে হাইকোর্টে রিট করলে আদালত তাদের পক্ষে রায় দেন। পরে এর বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। দীর্ঘ শুনানি শেষে আজ সরকারের আপিল গ্রহণ করে রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্ব আপিল বিভাগ।

অ্যাটর্নি জেনারেল জানান, ২৬ হাজার প্রধান শিক্ষক পদে এই আইনি জটিলতা দূর হওয়ায় গত কয়েক বছরে আটকে থাকা আরও ৬ হাজার পদেও এখন নিয়োগ দিতে কোন বাধা নেই।

শিক্ষকেরা কোনো নির্বাচনে অংশ নিতে চাইলে তাদের চাকরি ছেড়ে তার পর এতে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে ছাত্রদলকর্মী ওয়াসিমসহ ৬ জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ...
সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হয়েছে। তিন অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে ১০ বছর করে সাজা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে জয়ী হওয়া মোহাম্মদ আসলাম চৌধুরী সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে পারছেন না।
মতভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সরকারি ও বিরোধীদল ঐক্যবদ্ধভাবে বাজেটে অবদান রেখেছে বলে মন্তব্য করেছেন সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমিজমা লিখে না দেওয়ায় অপহরণের পর আওলাদ হোসেন শেখ (৬৫) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৫২ দিন পর...
চাঁপাইনবাবগঞ্জের আম্রকানন শুধু প্রকৃতির অপার সৌন্দর্যেই ঘেরা নয়, বরং সেখানে জড়িয়ে রয়েছে ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। গৌড়-সুলতানী আমলে সেই প্রাচীন বরেন্দ্র অঞ্চল যতটা গৌরবের চরম শিখরে উন্নীত...
আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে আজ বৃহস্পতিবার সকালে নজরুল বর্ষের আনুষ্ঠানিক ঘোষণা করেন তিনি। এসময় একযোগে দেশের ৬৪ জেলা ও ৭৪ উপজেলার কর্মসূচির উদ্বোধন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর