হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিচার শুরু, সাক্ষ্য ৬ আগস্ট

জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে ছাত্রদলকর্মী ওয়াসিমসহ ৬ জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তজার্তিক ট্রাইব্যুনাল দুই। আগামী ৬ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ নির্ধারণ করেছেন আদালত।

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৩:৩৭ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে ছাত্রদলকর্মী ওয়াসিমসহ ৬ জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তজার্তিক ট্রাইব্যুনাল দুই। আগামী ৬ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ নির্ধারণ করেছেন আদালত।

আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এই আদেশ দেন।

অন্য আসামিদের মধ্যে আছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দিন ও সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ ২১ জন।

গ্রেপ্তার হওয়া পাঁচ আসামির মধ্যে ফজলে করিম অসুস্থ থাকায় তাকে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে সকালে ট্রাইব্যুনাল ২-এ নেওয়া হয়। তাঁর সামনেই অভিযোগ গঠনের আদেশ পড়ে শোনান আদালত। 

আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগের মধ্যে রয়েছে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত, মোহাম্মদ ফারুক, তানভীর সিদ্দিকী, সায়মন এবং রিদয় চন্দ্রকে হত্যার দুটি অভিযোগ। এছাড়া চট্টগ্রাম এলাকায় আরো শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করায় আরেকটি অভিযোগ আনা হয়েছে।

সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হয়েছে। তিন অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে ১০ বছর করে সাজা দেওয়া হয়েছে।
কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলিসহ দুজনকে হত্যা
জুলাই আন্দোলনে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করাসহ দুজনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ সদস্যেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 
৪৩তম বিসিএসের নন ক্যাডারে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়নি জানিয়ে পুনরায় এই ফলাফল প্রকাশের আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।
জুলাই সনদ বাস্তবায়ন না করাসহ নানা কারণ দেখিয়ে জামায়াত সংশ্লিষ্ট ১৮ আইন কর্মকর্তার পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্ডবাজি, বলছেন বিএনপির আইনজীবীরা। তাদের অভিযোগ, ৪ মাস ধরে সব সুযোগ সুবিধা ভোগ করে এখন...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা ও মহানন্দা নদীতে ডুবে তিনজন নিখোঁজ হয়েছে। এরমধ্যে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হয়েছে দশম শ্রেণির দুই শিক্ষার্থী। মঙ্গলবার দুপুর থেকে তারা নিখোঁজ রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ...
গত কয়েক দিনের বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে উপজেলার সাপধরী, চিনাডুলী, নোয়ারপাড়া ইউনিয়নের নিম্নাঞ্চলে দ্রুত পানি বৃদ্ধি পায়। এতে আমন ধানের বীজতলা, শাকসবজি, পাটসহ অন্যান্য মৌসুমি ফসল...
ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৫ দিন পর ১২ বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করেছে জরুরি সেবার কর্মীরা। সোমবার লা গুয়াইরার একটি ভবনের ধ্বংসস্তুপ থেকে তাকে উদ্ধার করা হয়। (রয়টার্স) এর আগে, ভূমিকম্পের ১০৬...
সিন্ধু নদের পানি যে না দেবে তার হাত কেটে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উল্লেখ না করে প্রতিবেশীকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের...
লোডিং...

এলাকার খবর