নরওয়ে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল 

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০২:৪৯ পিএম

বিশ্বকাপের আগে থেকেই চোট ব্রাজিলিয়ান ফুটবলারদের পিছু ছাড়ছে না। এবার বিশ্বকাপের মাঝেই শেষ ষোলোর ম্যাচের আগে দুঃসংবাদ পেল সেলেসাওরা। ইনজুরিতে পড়েছেন ব্রাজিলের মিডফিল্ডার লুকাস পাকেতা।

গত সোমবার বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টুতে জাপানের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে বাঁ উরুর পেছনের পেশিতে চোট পান পাকেতা। মঙ্গলবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এ তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, পাকেতার স্ক্যান করানো হয়েছে, যেখানে তাঁর উরুর পেছনের পেশিতে চোট ধরা পড়েছে। 

সিবিএফ পাকেতার সুস্থ হয়ে ফিরতে কত সময় লাগতে পারে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি। তবে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের পরবর্তী ম্যাচে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সিবিএফ এক বিবৃতিতে জানায়, 'জাতীয় দলের চিকিৎসক দলের তত্ত্বাবধানে তিনি(পাকেতা) নিবিড় চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন, যাতে যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারেন।'  

আগামী রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিত রাউন্ড অব সিক্সটিন-এর ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে।

এমবাপের জোড়া গোলে সুইডেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকাপের শেষ ষোলতে ফ্রান্স। নকআউট পর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড এদিন নিজের করে নেন এমবাপে। এদিকে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে, পরবর্তী রাউন্ডে...
শিওগাই যখন ব্রাজিলকে নিয়ে ওমন মন্তব্য করেছিলেন, ফুটবল দুনিয়ায় কেউ কেউ সেটা শুনে হেসেছিল, কেউ কেউ এটাকে সাধারণ মন্তব্য ভেবেছিল! কিন্তু ব্রাজিল ছিল চুপচাপ। মার্কিনিওস শুধু এক লাইনে জবাব দিয়েছিলেন,...
কার্লো আনচেলত্তির মাস্টারস্টোকে দ্বিতীয়ার্ধে দেখা মিলল ভিন্ন ব্রাজিলের। আক্রমণের গতি বাড়ল। চাপও  বাড়ল জাপানের ওপর। জাপান ধীরে ধীরে নিজেদের অর্ধে বন্দি হয়ে গেল। ৫৬ মিনিটে কাসেমিরোর হেড। স্কোরলাইন...
মনে হচ্ছিল ব্রাজিল যেন একটা দেয়ালের সামনে দাঁড়িয়ে বল মারছে! যেদিকেই শট যায়, সেদিকেই জাপানি ডিফেন্ডার! অনেকে তো মজা করে বলছিলেন, জাপান বুঝি ১১ জন গোলকিপার নিয়েই নেমেছে! প্রথমার্ধ শেষে স্কোরবোর্ড...
মঙ্গলবার রাত ৮টার দিকে জেলার ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া ও কাপুড়িয়া সদরদী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে শুরু হয়। এসময় উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ইটপাটকেল...
হোলি আর্টিজান জঙ্গি হামলা মামলার সর্বশেষ অবস্থা জানুন। ৭ জঙ্গির মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়ার পর মামলাটি এখন আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়। অগ্রাধিকার ভিত্তিতে শুনানির উদ্যোগের...
বাংলাদেশ ব্যাংকের আলোচিত রিজার্ভ চুরি, এস আলম গ্রুপের হাজার হাজার কোটি টাকা লোপাট এবং বিভিন্ন ঋণ জালিয়াতিতে নীতিগত সহায়তার অভিযোগে সাবেক তিন গভর্নরের নথিপত্র ও ব্যক্তিগত তথ্য তলব করেছে দুর্নীতি দমন...
কয়েক সপ্তাহের নাটকীয়তার পরেও নিজেদের দূরত্ব দূর করতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র। এমনকি যুদ্ধ বন্ধে সমঝোতার মাঝেও দুই দফা হামলা-পাল্টা হামলায় জড়িয়েছে তারা। এমন পরিস্থিতিতে বিশ্লেষকেরা বলছেন,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর