কেউ আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা: পানিসম্পদমন্ত্রী এ্যানি

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৫:৫২ পিএম

মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে। তারা সাময়িক প্রভাবশালী। মাদক ব্যবসা ছেড়ে দেন। না ছাড়লে কেউ যদি গর্তে পড়ে যায়, উদ্ধার করার কোনো লোক থাকবে না। প্রশাসনিক কাজ, প্রশসানিকভাবে চলবে। রাজনৈতিক কাজ, রাজনৈতিক গতিতে চলবে। এরপরও কেউ আইনশঙ্খলার অবনতির চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। 

শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় মন্ত্রী এসব কথা বলেন।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ১৭ বছরের আওয়ামী লীগের ধারাবাহিকতায় কেউ যদি মাদকের ব্যবসা করে, ওসিকে বলেছি আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে। আমার–আপনার তদবির করার কোনো সুযোগ থাকবে না। 

নারী উন্নয়নে নারী বান্ধব হিসেবে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দিচ্ছে। ওই টাকা থেকে প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা।

মন্ত্রী বলেন, শান্তিতে বসবাস করার জন্য ১৭ বছর কষ্ট করেছি। আন্দোলন করেছি। সংগ্রাম ও লড়াই করেছি। এখন শান্তিতে বসবাস করতে না পারলে কবে পারব? সরকারের এই সহযোগিতার কারণ হচ্ছে–একজন মা তিনি যদি এই সহযোগিতাটা পান, তিনি যদি সচেতন থাকেন, তিনি যদি তার পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং সরকারের এই সহযোগিতার কারণে যদি তার ছেলে-মেয়ে শিক্ষায় শিক্ষিত হতে পারে, পুরো জাতি শিক্ষিত হবে। তাহলে এই টাকাটাও ইনভেস্ট। এই টাকাটাও আমরা ইনভেস্ট করতেছি। 

এসময় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ জেলা-উপজেলা ও ইউনিয়ন বিএনপি-যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে কিছু ভুলত্রুটি হয়েছে। আগামীতে সবকিছুর ঊর্ধে থেকে এই কার্যক্রম পরিচালনা করার চেষ্টা চলছে। প্রকৃত অর্থেই সমাজের সুবিধাবঞ্চিত মায়েরা যাতে ফ্যামেলিকার্ডের আওতায় আসেন সে...
দেশে মাদকসংক্রান্ত প্রায় ৮০ হাজার মামলা বিচারাধীন থাকায় বিচারপ্রক্রিয়া দীর্ঘসূত্রতায় পড়ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই জট কমাতে মাদক মামলার জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব...
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করে দিয়েছি। অন্যদিকে জামায়াতের নেতারা আজ...
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুর ২টা ৫৫ মিনিটে কক্সবাজারের পিএমখালির ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে গর্জন গাছের চারা রোপণের...
বাবার জানাজা পড়ানোর ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে তাঁকে এ ব্যাপারে না করেছে নিরাপত্তা বাহিনী। এদিকে, আয়াতুল্লাহ আলী...
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু জানিয়েছেন, সমিতির ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন...
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে রাতের আঁধারে তেল চুরির সঙ্গে জড়িত একটি চক্রের সন্ধান পেয়েছে নৌ পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অয়েল ট্যাংকার, ১২ হাজার ৭০০ লিটার চোরাই ডিজেল এবং তেল চুরির...
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সম্প্রতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর