সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণে অভিযুক্ত সাবেক এএসপি গ্রেপ্তার

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০২:০১ পিএম

জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার অন্যতম সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণের ঘটনায় অভিযুক্ত সাবেক এক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঢাকায় তাঁর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার সাবেক পুলিশ কর্মকর্তার নাম ফজলুর রহমান।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের ঘটনায় সাবেক এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাফাই সাক্ষ্য দিতে গিয়ে ২০১২ সালের ৫ নভেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হন পিরোজপুরের সুখরঞ্জন বালি। পরে তাকে ভারতে খুঁজে পাওয়া যায়।

রাজধানীর কালাচাঁদপুর ও ভাটারা এলাকায় অভিযানে ৬৬ কেজি সিসা, ৪১টি হুক্কা ও বিপুল সরঞ্জাম জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ইরানে প্রশিক্ষণ নেওয়া দুই জমজ ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি সোনা জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই সোনা জব্দ হয়।
একাধিক হত্যা, বাড়ি পুড়ানো, চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ নানা অভিযোগে সেলিম মিয়ার বিরুদ্ধে এক ডজন মামলা ছিল। বিকেলে শ্রীনগর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে...
মঙ্গলবার বিকেলে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে অবরোধ করে আসলাম চৌধুরীর অনুসারীরা। এতে বিকেল ৪টা থেকে ১ ঘণ্টা বন্ধ থাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশ। যান চলাচল বন্ধ থাকায় প্রায় ৪ কিলোমিটার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরাণীগঞ্জ) অসুস্থ এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত ৩টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিসিন ভবনে তার মৃত্যু হয়। মৃত...
প্রায় দুই বছর পর ভারতের পর্যটন ভিসা চালু হওয়ায় আবেদন বেড়েছে। তবে সীমান্ত পরিস্থিতি, সাম্প্রতিক ঘটনা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন অনেক বাংলাদেশি ভিসাপ্রত্যাশী। বিশ্লেষকেরা কূটনৈতিক উদ্যোগ...
অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের ঘরে এসেছে নতুন অতিথি। গত সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টায় তিনি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। মা ও নবজাতক—দুজনই সুস্থ আছেন। কন্যাসন্তানের নাম রাখা হয়েছে মারিয়াম...
মন্ত্রী বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল হতে পারে, আর সেই ভুল তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই গণমাধ্যমের দায়িত্ব। 
লোডিং...

এলাকার খবর