ঢাবি নিয়ে মন্তব্য

ব্যারিষ্টার ফুয়াদের কাছে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৮:১০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও হাইকোর্টের আইনজীবী তন্ময় কুমার সাহা এই নোটিশ পাঠিয়েছেন।

একই সঙ্গে তাঁকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে আইনি নোটিশে। আজ শনিবার এই আইনি নোটিশ পাঠানোর কথা জানান তন্ময় কুমার সাহা।

নোটিশে বলা হয়, সম্প্রতি এক আলোচনা সভায় ব্যারিস্টার ফুয়াদ মন্তব্য করেন, দেশের সব ফ্যাসিস্ট ও ক্রিমিনাল তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এতে প্রতিষ্ঠানটির মানহানি হয়েছে বলে দাবি করেন তন্ময়।

ক্ষতিপূরণ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা তহবিলে ১০০ কোটি টাকা জমা দেওয়ার দাবি জানানো হয় নোটিশে। অন্যথায় হাইকোর্টে রিট দায়ের করার হুমকি দেওয়া হয়।

২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক (জিএস) ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। সে কারণে...
মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করে দেওয়া প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার জামায়াতের ১১ জন সংসদ সদস্য বাদী হয়ে এই রিট আবেদনটি...
স্বামী মারা যাওয়ায় এখন আর জামিনের প্রয়োজন নেই উল্লেখ করে ট্রাইব্যুনালের কাছে জামিন আবেদন প্রত্যাহারের কথা জানালেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর কাছে...
সাতক্ষীরার একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে এলাকাবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় জামায়াতে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর