লোডশেডিংয়ের জন্য বিদ্যুৎ ঘাটতি দায়ী নয়: বিদ্যুৎ মন্ত্রী

আপডেট : ০৭ জুন ২০২৬, ১০:৪১ পিএম

লোডশেডিংয়ের জন্য বিদ্যুতের ঘাটতি নয়, দায়ী ঝড়-বৃৃষ্টি। সংসদে এই দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অধিবেশনে প্রশ্নোত্তরে তিনি আরও বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে প্রাকৃতিক দুর্যোগ ও অবকাঠামো রক্ষণাবেক্ষণজনিত অব্যবস্থাপনার কারণে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। 

এদিকে, তথ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে গণমাধ্যম স্বাধীন, তবে গণতন্ত্র বিরোধীরা আইনের ঊর্ধ্বে নয়। সরকার ও বিরোধী দলকে গঠনমূলক আলোচনা-সমালোচনার আহ্বান জানিয়ে আজ রোববার বাজেট অধিবেশন শুরু করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

এরপর তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ ও এমপিদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এ সময়, রামিসাসহ ধর্ষণ ও হত্যার শিকার ৪ কন্যা শিশুর জন্য শোক জানানো হয়। 

আজ প্রশ্নোত্তরে, দেশের চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। 

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ‘গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটাই হলো বাস্তবতা। কথা দিয়েছিলেন যে, পহেলা মে’র মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেওয়া হবে। মাননীয় মন্ত্রী কি দয়া করে বলবেন, যে আশুগঞ্জে আমরা কবে গ্যাসটি পাব।’  

জবাবে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহামুদ বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনে ঘাটতিজনিত কারণে লোডশেডিংয়ের প্রয়োজন হয় না। তবে বিদ্যুৎকেন্দ্রে জরুরি রক্ষণাবেক্ষণ, ঝড়বৃষ্টি এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে কখনও কখনও সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে।’

এরপর বিদ্যুৎমন্ত্রীর উদ্দেশে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘সংসদে যে প্রতিশ্রুতি দিবেন, সেটার ড্রিলিং বা অন্যান্য যাবতীয় আনুষঙ্গিক বিষয় স্টাডি করে তারপরে সংসদে প্রতিশ্রুতি দিবেন।’ 

অধিবেশনে, অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানায় বিরোধী দল। জবাবে, তথ্য প্রতিমন্ত্রী বলেন, দেশ বিরোধী কোন কাজই গ্রহণযোগ্য নয়। 

বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন করেন, ‘গণতন্ত্রের পক্ষে যারা ছিল, তাদেরকে হত্যাযজ্ঞ করে তোলা হয়েছে এই সব নামধারী সাংবাদিক এবং এই মিডিয়ার বিপক্ষে আইনগত ব্যাখ্যা কী, সেটি এই সংসদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি।’ 

জবাবে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে। তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী যারা এই গণতন্ত্র সমুন্নত রাখার বিপক্ষে কাজ করবে, গণতন্ত্র ধূলিসাৎ করার কাজ করবে, কোনো সন্ত্রাসের কাজ করবে, সে যেই হোক সে আইনের উর্ধে নয়- তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার হয়েছে। এই রায় আইনের প্রতি মানুষের আস্থা বাড়িয়েছে।

সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ প্রাধান্য দিলে ৩ মাসের মধ্যে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলার রায় কার্যকর করা সম্ভব বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার ওই মামলার দুই আসামিকে...
বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সকার একটি বির্ধস্ত অর্থনীতিকে নতুন করে ঢেলে সাজাতে আমাদেরকে কাজে নিয়োগ করেছে। এমনটাই বলেছেন সরকারের তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। 
ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসেই বহুল আলোচিত রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, ‘নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলাগুলোর দ্রুত বিচার...
জাতীয় সংসদ ভবনে ১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও আত্মনির্ভরশীল বিদ্যুৎ ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে। সৌরশক্তিকে টেকসই উন্নয়নের...
ভারত থেকে পুশ-ইন ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। রোববার বিজিবির এক বার্তায় এ তথ্য জানানো হয়।
সাভার থানা ছাত্রদলের ১৮৮ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে ফয়সাল আহমেদ মাশফিকে সভাপতি এবং মাহাবুব হোসেন সামিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শুক্রবার (৫ জুন) ছাত্রদলের ঢাকা...
ওয়ানডে বিশ্বকাপ ভাবনায় অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং। ডিপিএলে (ঢাকা প্রিমিয়ার লিগ) দুই রাউন্ড খেললেও অনুশীলনে সিরিয়াস টাইগাররা। অন্যদিকে পাকিস্তানের কাছে সিরিজ হারের...
বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন ২০২৬
সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে বিসিবি’র পরিচালক নির্বাচিত হওয়ার পর ২৫ জন বোর্ড সদস্যের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। এছাড়া বোর্ডের সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম...
লোডিং...

এলাকার খবর