মাজারে ও বাউলদের ওপর হামলায় জড়িতদের চিহ্নিতকরণের নির্দেশ

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৯:২৪ পিএম

 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাউল, ফকির, সন্ন্যাসীদের ওপর  এবং মাজারে হামলার অভিযোগ তদন্তে এবং কারা এর সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানকে এই নির্দেশ বাস্তবায়ন করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।

হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও দেবাশীষ রায়ের বেঞ্চ গত ২১ জুন এই আদেশ জারি করলেও আজ শনিবার বিস্তারিত জানান রিটকারীর আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। 

রিটে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে সামাজিক শৃঙ্খলা ও ধর্মীয় কারণ দেখিয়ে কিছু দুষ্কৃতিকারীর ফকির, সুফি সাধক এবং বাউলদের প্রতি অবমাননাকর আচরণ ও শারীরীক হামলা করে। যা ওই ভুক্তভোগী নাগারিকদের সাবিংধানিক অধিকার হরণ করে। এ বিষয়ে শুনানি শেষে দায়ীদের চিহ্নিত করতে নির্দেশ দেওয়ার পাশাপাশি রুল জারি করেন আদালত। 

রুলে বলা হয়– কেন বাউল, ফকির ও সন্ন্যাসীদের ধর্মীয় চর্চা ও বিশ্বাসের ওপর ভবিষ্যতে হয়রানি বন্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হবে না এবং এ নিয়ে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়?

 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির সব মামলার অগ্রগতি দ্রুত দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। তিনি বলেন, এ বিষয়ে দুদকসহ যৌথ তদন্ত দল কাজ করছে। 
এখনই সৌদি আরবে সেনা পাঠানোর উদ্যোগ নেই ঢাকার। তবে মক্কা-মদিনা আক্রান্ত হলে পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্য উত্তেজনায় জ্বালানি সংকট হলে তার...
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই রিয়াদগামী ফ্লাইট বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, বিকল্প ব্যবস্থায় যাত্রীদের দাম্মাম ও মদিয়া...
সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার কারণে ঢাকার সঙ্গে রিয়াদের সঙ্গে ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৩ হাজার ৪৩১ যাত্রী। 
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর