ঠাকুরগাঁওয়ে আগাম সবজিতে কৃষকদের দুশ্চিন্তা বাড়াচ্ছে রোগবালাই

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পিএম

ঠাকুরগাঁওয়ে ১ হাজার হেক্টর জমিতে আগাম জাতের সবজি চাষ করেছেন কৃষকরা। তবে, অসময়ে বৃষ্টির কারণে রোগবালাই বেড়েছে। এছাড়া, উৎপাদন খরচও বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় কৃষকরা। কৃষি বিভাগ বলছে, সংকট মোকাবিলায় মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন তারা।

ঠাকুরগাঁওয়ের হরিপুরের মষালডাঙ্গী গ্রামের কৃষক আব্দুর রহিম। বাড়তি লাভের আশায় ৫০ শতক জমিতে আবাদ করেছেন আগাম জাতের ফুলকপি। তবে অসময়ে বৃষ্টিতে গোড়া পচা রোগ দেখা দিয়েছে। কাঙ্ক্ষিত ফলন না পেয়ে ক্ষতির শঙ্কায় তিনি।

আব্দুর রহিম জানান, রোগ শনাক্ত করতে না পারায় নানা কীটনাশক প্রয়োগেও মেলেনি সমাধান। 

বৈরী আবহাওয়ার কারণে আগাম সবজিতে গোড়া পচা, নানা ধরনের মাছি ও পোকার আক্রমণ বেড়েছে। কৃষকরা বলছেন, সার, কীটনাশকসহ অন্যান্য খরচ বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় তারা। উৎপাদন খরচ তোলাই এখন বড় চ্যালেঞ্জ।

ঠাকুরগাঁওয়ে কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক আলাউদ্দীন শেখ বলেন, ‌‘বৈরী আবহাওয়ার কারণে সবজি চাষে কৃষকদের খরচ বেড়েছে। সংকট সমাধানে মাঠ পর্যায়ের কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।’

এবার, জেলায় ১ হাজার হেক্টর জমিতে আগাম জাতের সবজি চাষ হয়েছে। আগাম সবজি চাষে সরকারের সহায়তার দাবি কৃষকদের।

ভুট্টা চাষের ভরা মৌসুমে সার পাচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন গাইবান্ধার চরাঞ্চলের কৃষকেরা। তাদের অভিযোগ, দীর্ঘ নদী পথ পাড়ি দিয়ে, ডিলারের কাছে গিয়েও চাহিদা অনুযায়ী মিলছে না সার। এ ছাড়া এসব অঞ্চলে খুচরা...
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও...
লালমনিরহাটে আধুনিক পদ্ধতিতে সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা। অতিবৃষ্টি ও তীব্র রোদের ক্ষতি থেকে ফসল রক্ষায় জেলার বিভিন্ন এলাকায় ব্যবহার হচ্ছে মালচিং পেপার। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি ফলন বেড়েছে...
ভালো দামের আশায় গতবছরের তুলনায় বগুড়ায় বেড়েছে মরিচের চাষ। কৃষি বিভাগ বলছে, মৌসুমের শুরুতেই ভালো দামে বিক্রি হচ্ছে লাল মরিচ। তবে উৎপাদন খরচের তুলনায় কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ চাষিদের। 
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৮৯ জনে।  আর একদিনে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২১৮ জন।
কুমিল্লায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাসেল হোসাইন নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার কুমিল্লা ট্রাফিক পুলিশ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২৪ লাখ টাকার বেশি মূল্যের সোনার বারসহ জালাল উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কের আফিল...
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসলে নেমে দুজন নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে।
লোডিং...

এলাকার খবর