হামের উপসর্গে প্রাণ গেল আরও ৬ জনের

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পিএম

দেশে হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৩৩ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭৮ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে এক হাজার ৩৮৮ শিশু। এতে হাম ও উপসর্গে মোট আক্রান্ত হয়েছে আরও এক হাজার ৪৬৬ শিশু।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ১২৯ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৪ শিশু।

দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫৫২ জনে। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৩ হাজার ৪৭৮ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৯৭ হাজার ৯৯৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে এক লাখ ৯০ হাজার ৩৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ২২৭ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫৬ জন। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সবশেষ ২৪ ঘণ্টার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সারা দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি হয়েছে ৩৬৮ জনের। আর একদিনে হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৫১২ রোগী। 
হামের উপসর্গে বৃহস্পতিবার আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ২০৭ জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ...
পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের বিরুদ্ধে ১১ শত কোটি টাকার মানিলন্ডারিংয়ের প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটি বলছে, দায়িত্ব পালনকালে অবৈধ সম্পদের তথ্য গোপন করতে শ্যালকের ব্যাংক...
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার দায়ে হারেছ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও...
বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নেওয়ায় এর প্রভাবে আগামী বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে এমনটাই জানানো...
লালমনিরহাট সীমান্তে বাঘের আক্রমণে আহত তিনজন আহত হয়েছেন। এদিকে এ পরিস্থিতিতে বিজিবি ও বন বিভাগ উদ্ধার কার্যক্রম চালিয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর