অ্যাটর্নি জেনারেলকে হুমকির অভিযোগ, ৪ ডেপুটিকে শোকজ

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে অসংযত আচরণ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৭:৫১ পিএম

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে অসংযত আচরণ, ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দেওয়ার অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। শোকজপ্রাপ্ত চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন– মো. জহিরুল ইসলাম (সুমন), মো. রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান (নজরুল)।

রোববার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। অ্যাটর্নি জেনারেলের নির্দেশক্রমে এ শোকজ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে অ্যাটর্নি জেনারেল নিজ কার্যালয়ে কর্মরত থাকা অবস্থায় ওই চার আইন কর্মকর্তা তাঁর কক্ষে প্রবেশ করে বিচারপ্রার্থী ও কার্যালয়ের অন্যান্য আইন কর্মকর্তাদের উপস্থিতিতে অসংযত আচরণ করেন। একই সঙ্গে তারা বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দেন। এমনকি যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলেও হুমকি দেওয়া হয়েছে। অভিযুক্তদের এসব কর্মকাণ্ড কার্যালয়ের সিসিটিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে।

নোটিশে অভিযোগ করা হয়েছে, তাদের এ ধরনের আচরণ গুরুতর অসদাচরণ এবং সরকারি কাজে বিঘ্ন সৃষ্টির শামিল। এ কারণে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পত্তি দান করার পরও আজীবন মা-বাবার তা ভোগদখল করার অধিকারের বিধান রেখে জাতীয় সংসদে পাস হয়েছে 'সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬'। তবে বিলটিকে কোরআন-সুন্নাহবিরোধী উল্লেখ করে তীব্র প্রতিবাদ...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি, পদোন্নতি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে কয়েক কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের সকল...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
অভিযানে সময় ৫৯টি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ৭ জনকে। পাশাপাশি অবৈধ চার্জিং পয়েন্টগুলো থেকে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল জব্দ করা হয়েছে।
রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি বাসা থেকে তৌহিদা হোসেন তিশা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা...
স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশন পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। বুধবার সকালে রাজধানীর রাজারবাগে নির্বাচন...
আমদানিতে মূল শুল্কের বাইরে অন্যান্য শুল্কের কারণে এলডিসি উত্তরণের পরে দেশের রপ্তানি ও জিডিপিতে চাপ তৈরি হতে পারে। মঙ্গলবার বেসরকারি গবেষণা সংস্থা পিআরআই আয়োজিত সেমিনারে বিশ্বব্যাংকের প্রতিবেদনে এ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর