সেপ্টেম্বরের মধ্যে আরও ৫ শিশু হাসপাতাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যে দেশে আরও ৫টি শিশু হাসপাতাল চালু করা হবে। এছাড়া উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীতকরণ, স্বাস্থ্যখাতে প্রায় ৭০ হাজার কোটি টাকার বরাদ্দ এবং ৫ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৩:০১ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বাস্থ্যখাতকে বিশেষ প্রাধান্য দিয়ে এবারের বাজেটে প্রায় ৭০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য ৫১ শয্যার হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি সেপ্টেম্বরের মধ্যে দেশে ৫টি শিশু হাসপাতাল চালু করা হবে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

দেশের চিকিৎসকদের ওপর রোগীদের আস্থা ফেরাতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেদের চিকিৎসকদের ওপর রোগীদের আস্থা ফেরাতে পারলে বিদেশে চিকিৎসা বাবদ বছরে যে পাঁচ বিলিয়ন ডলার দেশের বাইরে চলে যায়, তা কমে আসবে।’ 

এ সময় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে অবদান রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, দেশের সব মানুষের জন্য চিকিৎসার সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। সারা দেশে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। 

এর আগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।

অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ভারতের দিল্লিতে পুলিশি বাধায় আওয়ামী লীগ নেতাদের কর্মসূচি বাতিল হওয়ায় স্বস্তিতে ঢাকা। ভারত সরকারের এমন পদক্ষেপই প্রত্যাশিত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক...
শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এই প্রত্যাশার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ বিষয়ে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে উপস্থিত...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর