চট্টগ্রাম–কক্সবাজার রুটে পাঁচদিন পর ট্রেন চলাচল শুরু

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পিএম

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে টানা পাঁচদিন বন্ধ থাকার পর আজ রোববার চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ রোববার বেলা ২টার দিকে চট্টগ্রাম রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায় ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস। 

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীণ জানান, আপাতত রেলপথের বিভিন্ন অংশ পাথর দিয়ে প্রায় এক ফুট উঁচু করা হয়েছে। তারপর একটি ইঞ্জিন দিয়ে সংশ্লিষ্ট লাইন বেশ কয়েকদফা ট্রায়াল দেওয়া হয়েছে। এরপর এই পথে ট্রেন চলাচলের উপযোগী ঘোষণা করা হয়। 

আজ চট্টগ্রাম রেলস্টেশন থেকে আজ বেলা ১টা ৩৫ মিনিটে ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশে ছেড়ে গেছে। 

এর আগে, জানালিহাট রেলস্টেশনে আটকে থাকা চট্টগ্রাম–কক্সবাজার রুটের প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম রেলস্টেশনে আনা হয়। রেললাইন এখন চলাচলের জন্য নিরাপদ বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীণ। 

মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে ৪ জুলাই ভারী বর্ষণ শুরু হয়। টানা বৃষ্টির কারণে মঙ্গলবার নগরের সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসের পাড়া পর্যন্ত রেলপথ পানিতে ডুবে যায়। এ সময় রেলপথ দেড় থেকে দুই ফুট পর্যন্ত পানির নিচে তলিয়ে যায়। সুন্নিয়া মাদ্রাসা এলাকা থেকে পানি নামলেও শমসের পাড়ায় পানি জমে ছিল। এতে কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে চার জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও একজন জেলে নিখোঁজ রয়েছেন। সোমবার রাত থেকে উদ্ধার অভিযান চালিয়ে ট্রলারটি উদ্ধার করা হলে এর ভেতর থেকে চার...
চট্টগ্রামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে নির্বিচারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির মালিকপক্ষের অভিযোগ, এককালীন দুই কোটি টাকা ও প্রতিমাসে ১০ লাখ টাকা করে চাঁদা দাবির...
টানা বৃষ্টি ও উজানের ঢলে হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোণাসহ দেশের ৯ জেলায় নদ-নদীর পানি বাড়ছে। কোথাও পানি বিপৎসীমার কাছাকাছি, কোথাও তা অতিক্রম করেছে। নতুন করে বন্যার শঙ্কায় উদ্বেগ বাড়ছে।
কুমিল্লা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, আগামী পরীক্ষার জন্য কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা কুমিল্লা নগরীর অজিত গুহ...
আজ অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন সম্পর্কে বিভিন্ন মাধ্যমে উথাপিত বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা অবগত রয়েছে। বোর্ড...
গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে সংসদ ও সংসদের বাইরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ সোমবার রাতে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে...
গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধন কমিটি গঠনের অভিযোগে সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সংসদ সদস্যরা। আজ সোমবার জাতীয় সংসদে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ...
মাছ ও লবণের ঘের রক্ষায় জলকপাট বন্ধ করে দেওয়ার কারণেই চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার ভয়াবহতা বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বন্যার প্রথম দুইদিন এই অবস্থা ছিল। তবে, পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে স্থানীয়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর