৫ মাসে উন্নয়ন উদ্যোগে ইতিবাচক বিএনপি

পাঁচ মাসে সরকারের খাল খনন, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ডের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। নেতাদের দাবি, এসব কর্মসূচি সামাজিক নিরাপত্তা খাতে ভূমিকা রাখবে। তারা বলছেন, পর্যায়েক্রমে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে। উন্নয়ন পরিকল্পনায় নজরদারি রাখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টারা। 

আপডেট : ২০ জুলাই ২০২৬, ১০:১৭ এএম

পাঁচ মাসে সরকারের খাল খনন, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ডের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। নেতাদের দাবি, এসব কর্মসূচি সামাজিক নিরাপত্তা খাতে ভূমিকা রাখবে। তারা বলছেন, পর্যায়েক্রমে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে। উন্নয়ন পরিকল্পনায় নজরদারি রাখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টারা। 

২০৯ আসনে জয় পেয়ে ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। এরই মধ্যে পার হয়েছে পাঁচ মাস। এই সময়ে বেশ কিছু উন্নয়ন কাজ শুরু করেছে সরকার। ৫ মাসে ২৪টি উন্নয়ন প্রকল্প পাস করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক)। প্রাথমিকভাবে ১৩ জেলায় ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে ৬০ হাজার পরিবারকে। এ বাবদ বাজেটে বরাদ্দ ১৪ হাজার ৫০০ কোটি টাকা। কৃষিকার্ড দেওয়া হয়েছে ১১টি উপজেলার প্রায় ২২ হাজার জনকে। প্রতি মাসে আড়াই হাজার টাকা যাবে কৃষকের অ্যাকাউন্টে।

এসব উদ্যোগের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসছে সাধারণ মানুষ। পাচ্ছেন নানা সুবিধা।

বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল কাটা কর্মসূচি এগুলো হয়েছে এবং জনগণ যে তাদের স্বার্থে যে সরকারকে ভোট দিয়েছে সেই সরকারকে জনস্বর্থেই কাজ করতে হবে।’

নির্বাচনী ইশতেহার অনুযায়ী খাল খনন কর্মসূচিও এগিয়ে যাচ্ছে। পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা সরকারের। শুরু হয়েছে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ। 

রুহুল কবীর রিজভী বলেন, ‘আমাদের নানাবিধ সফলতা রয়েছে। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি ছিল, আমাদের দলের চেয়ারম্যান ৩১ দফা বা নির্বাচনী ইশতেহারের মধ্যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেগুলো ক্রমাগত বাস্তবায়ন করা হচ্ছে।’

নেতাদের দাবি, ৫ মাসে বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি গড়ে তোলা হয়েছে।

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং তা সহজে প্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসকেরা যেন রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার...
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারতকে দ্বিতীয় দফায় চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। দিল্লির ইতিবাচক সাড়া আশা করছে ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) পদে নিয়োগ পেয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপি নেতা রাশেদ খান। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর