সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ, নিন্দা জানাল বাংলাদেশ সরকার

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের ঘোষিত নৌ অবরোধের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক শান্তি, আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা ও বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৮:১৪ পিএম

সৌদি আরবের বিরুদ্ধে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের নৌ অবরোধ ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ মনে করে এ ধরনের পদক্ষেপ উত্তেজনা বৃদ্ধি, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করা এবং আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য ব্যাহত করার ঝুঁকি তৈরি করে। বাংলাদেশ লোহিত সাগরসহ আন্তর্জাতিক সামুদ্রিক পথগুলোতে ইউএনসিএলওএসসহ আন্তর্জাতিক আইন অনুযায়ী নিরবচ্ছিন্ন ও আইনসম্মত নৌচলাচলকে সমর্থন করে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, লোহিত সাগর, যা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ, সেখানে যেকোনো ধরনের ব্যাঘাত বিশ্বজুড়ে মানুষের জন্য গুরুতর অর্থনৈতিক পরিণতি বয়ে আনবে। তাই বাংলাদেশ সব নাবিক ও পণ্যের নিরাপত্তা ও সুরক্ষার আহ্বান জানায়। বাংলাদেশ সব পক্ষকে আন্তর্জাতিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতাকে সম্মান করতে, সামুদ্রিক নিরাপত্তাকে বিপন্ন করতে পারে এমন পদক্ষেপ থেকে বিরত থাকতে এবং কূটনীতিতে যুক্ত হতে আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং তার ধারাবাহিক অবস্থান পুনর্ব্যক্ত করে যে, সংলাপ, কূটনীতি এবং শান্তিপূর্ণ আলোচনাই সংঘাত নিরসনের একমাত্র টেকসই উপায়।

বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ১ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে চীন। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নদী ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবিলা ও স্বেচ্ছাসেবক...
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে তিন ধাপ এগিয়ে ৯৭তম অবস্থানে উঠেছে বাংলাদেশ। এবারের তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া।
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারতকে দ্বিতীয় দফায় চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। দিল্লির ইতিবাচক সাড়া আশা করছে ঢাকা।
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা ও...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
চলতি বছর না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা...
স্থানীয় সরকার নির্বাচনের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (ইসি)। রুলের বিষয়ে জেনে বিদ্যমান আইন, পার্শ্ববর্তী দেশগুলোতে কী অবস্থা আছে...
একটার পর একটা হামলা, একটার পর একটা বিস্ফোরণ; আর প্রতিবারই বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ। এবার ইরান একের পর এক এমন সামরিক অভিযান শুরু করেছে, যা শুধু যুক্তরাষ্ট্রকেই নয়, পুরো পশ্চিমা...
লোডিং...

এলাকার খবর