নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশ একসঙ্গে কাজ করবে: চীনা রাষ্ট্রদূত

নদী ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবিলা ও বন্যায় ক্ষয়ক্ষতি কমাতে বাংলাদেশ ও চীন যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে চীন।

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পিএম

নদী ব্যবস্থাপনায় চীন ও বাংলাদেশ একসঙ্গে কাজ করবে, যা বন্যায় ক্ষতির পরিমাণ কমিয়ে আনবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১ লাখ মার্কিন ডলার অনুদান দেওয়ার পর একথা বলেন তিনি। 

বুধবার সকালে রাজধানীর মগবাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান কার্যালয়ে চীনা দূতাবাসের পক্ষ থেকে এ মানবিক সহায়তা হস্তান্তর করেন রাষ্ট্রদূত। দুই দেশের রেড ক্রিসেন্ট সোসাইটির মধ্যে এটি মানবিক অংশীদারিত্বের প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি। 

চীনা রাষ্ট্রদূত বলেন, ‘যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে তাদের সহায়তা করেছে চীন। এছাড়া দূর্যোগ মোকাবিলায় সবসময় আর্থিক ও কারিগরি সহযোগিতা অব্যাহত রাখবে বেইজিং।’

চীনের রাষ্ট্রদূত আরও বলেন, ‘প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা ও উদ্ধার তৎপরতা জোরদারে চীন বাংলাদেশের সেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেবে। সব সময়ে বাংলাদেশের সাথে থাকবে চীন । এদেশের জনগণের স্বার্থ উন্নয়নে কাজ আমরা কাজ করতে চাই। বন্যা ও ভূমিধসের মত র্দূযোগ পরিস্থিতিতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়া হবে।’

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী অবাধ নৌচলাচল নিশ্চিত করা জরুরি এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমেই...
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে তিন ধাপ এগিয়ে ৯৭তম অবস্থানে উঠেছে বাংলাদেশ। এবারের তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া।
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারতকে দ্বিতীয় দফায় চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। দিল্লির ইতিবাচক সাড়া আশা করছে ঢাকা।
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সারা দেশে ভারী বৃষ্টিপাত এবং নদ-নদীর পানি বেড়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামে নতুন করে বন্যা পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
চলতি বছর না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর